ভোলায় ১২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভোলায় ১২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬



ভোলায় ১২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

ভোলা সদর উপজেলায় ১২ কেজি গাঁজাসহ সুমি বেগম (২১) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ২টার দিকে ইলিশা লঞ্চঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক সুমি বেগম ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মধ্য জয়নগর গ্রামের বাসিন্দা মো. সবুজের স্ত্রী।

জেলা পুলিশের মিডিয়া সেল জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) স্বপ্না বেগমের নেতৃত্বে পুলিশের একটি দল লঞ্চঘাট এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

এসময় লক্ষ্মীপুর লঞ্চঘাট এলাকার মোস্তফার খাবার হোটেলের সামনে থেকে সন্দেহভাজন হিসেবে সুমি বেগমকে আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা একটি ট্রলিব্যাগ তল্লাশি করে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক সুমি বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, মাদকের মরণছোবল থেকে সমাজকে রক্ষা করতে এ ধরনের সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২৩:৫৩:৫৩   ২২৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
চার ঘণ্টার বৈঠকেও নির্ধারণ হয়নি উৎসব-বন্ধনের বাসভাড়া
নাগরিক অধিকার ফোরামের সঙ্গে এসপির মতবিনিময়, অপরাধ দমনে সহযোগিতা কামনা
শুভ হত্যা: অনিকের বাবা-মাসহ গ্রেপ্তার ৪
বিএনপি ক্ষমতায় এলেই অপশক্তি বিরোধিতা শুরু করে: নজরুল ইসলাম খান
বিমানবাহিনীর ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) অধ্যাদেশের খসড়া চূড়ান্ত
সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের সাক্ষাৎ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ