ভাঙ্গায় কৃষকের ছদ্মবেশে ধরা পড়লো পলাতক ডাকাত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভাঙ্গায় কৃষকের ছদ্মবেশে ধরা পড়লো পলাতক ডাকাত
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬



ভাঙ্গায় কৃষকের ছদ্মবেশে ধরা পড়লো পলাতক ডাকাত

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় কৃষকের ছদ্মবেশে কাওছার শেখ (৩৫) নামের এক পলাতক ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হলো পুলিশের এ,এস,আই আতাউর রহমান।
খালি গায়ে গামছা পরে ফসলের মাঠ থেকে এ,এস,আই আতাউর কৃষকের ছদ্মবেশ ধরে ডাকাতকে গ্রেফতার করায় প্রশংসায় ভাসছেন তিনি।

শুক্রবার দুপুরে গ্রেফতারকৃত ডাকাতকে ফরিদপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার বিকেলে হাসামদিয়া মাঠ থেকে তাকে গ্রেফতার করে রাত ১১টার দিকে দুর্ধর্ষ ডাকাতকে গ্রেফতারের বর্ণনা মিডিয়ার সামনে তুলে ধরেন পুলিশের এ,এস,আই আতাউর রহমান।

গ্রেফতারকৃত ডাকাতের বাড়ি ভাঙ্গা উপজেলার পৌরসভার পশ্চিম হাসামদিয়া গ্রামের দাউদ শেখের পুত্র।

থানা সুত্রে জানা যায়, ভাঙ্গা উপজেলার পৌরসভা ও হাইওয়ে এক্সপ্রেস সহ বিভিন্ন এলাকায় ডাকাতি করতো কাওসার। তার বিরুদ্ধে ভাঙ্গা পৌর এলাকার একটি ডাকাতি মামলায় দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। এরআগে কাওছারের বিরুদ্ধে ভাঙ্গা থানায় ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর একটি ডাকাতি মামলা দায়ের করা হয়। যাহা ভাঙ্গা থানা মামলা নং-০৫, জিআর-৩২৪/২৪, তাং-০৪/০৯/২০২৪, ধারা-৩৯৫/৩৯৭ পেনাল কোড।
উক্ত ডাকাতি মামলার গ্রেফতারী পরোয়ানা মাথায় নিয়ে পালিয়ে বেড়াচ্ছিল ডাকাত কাউছার শেখ।

এ বিষয় ভাঙ্গা থানায় কর্মরত এ,এস আই মোঃ আতাউর রহমান বলেন, ভাঙ্গা থানার ওসি মিজানুর রহমানের নির্দেশে কাওছার ডাকাতকে গ্রেফতারে অভিযান পরিচালনা করি। গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গা উপজেলার হাসামদিয়া ফসলের মাঠ থেকে কৃষকের ছদ্মবেশ ধরে কাওছারকে গ্রেফতার করতে সক্ষম হই। কাওছার দীর্ঘদিন ধরে একটি ডাকাতি মামলায় গ্রেফতারী পরোয়ানা মাথায় নিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:০৬:০৯   ১৭৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


এলডিডিপি প্রকল্পের মেয়াদ শেষ, আলফাডাঙ্গায় সরকারি মোটরসাইকেল ব্যবহার নিয়ে কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ
কাল‌কি‌নিতে আলীপুর উচ্চ বিদ‌্যাল‌য় শিক্ষার মান উন্নয়ন ও এসএস‌সিতে ভা‌লো ফ‌লাফ‌ল রক্ষায় সামাজিক সচেতনতার আহ্বান
আলফাডাঙ্গায় জমি-বিরোধে একঘরে পরিবার, শেষ পর্যন্ত সমঝোতায় ফিরল সম্প্রীতি
আল কোরআন ও আল হাদিস
সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের সাক্ষাৎ, পৌঁছে দিলেন প্রধানমন্ত্রীর চিঠি
সরিষাবাড়ীতে আওয়ামী লীগ-বিএনপি ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১
স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
জমির উদ্দিন সরকারসহ সাবেক ১৫ এমপির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ