ফরিদপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬



ফরিদপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার করেছে ‌র‌্যাব-১০ এ ব্যাপারে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ‌।

ফরিদপুর জেলার ভাঙ্গা থানার সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি সাদ্দাম শেখ (৩০) গ্রেফতার হয়েছেন। গতকাল ‌ বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে ফরিদপুরের কোতয়ালী থানাধীন মুন্সীবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
র‌্যাব সূত্রে জানা যায়, গত ৩১ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সাদ্দাম শেখ মোবাইল ফোনে পূর্বপরিচিত এক নারীকে ঘোরাফেরার কথা বলে ভাঙ্গা উপজেলার ঘরুয়া এলাকায় ডেকে নিয়ে যান। সেখানে আগে থেকে অবস্থান করা তার সহযোগীদের নিয়ে ভিকটিমকে মারধর করে ইচ্ছার বিরুদ্ধে পালাক্রমে ধর্ষণ করা হয়। এ সময় ভিকটিমের সঙ্গে থাকা প্রায় ৮০ হাজার টাকা মূল্যের স্বর্ণালঙ্কার ও নগদ ৩ হাজার ৫৭০ টাকা ছিনিয়ে নেওয়া হয়।
এ ঘটনায় ভিকটিম নিজেই ভাঙ্গা থানায় অভিযোগ দায়ের করলে ১ এপ্রিল মামলা নং-৮৮ দায়ের করা হয়। মামলায় পেনাল কোড ১৮৬০-এর ৩২৩ ও ৩৭৯ ধারা এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০-এর ৯(৩)/৩০ ধারায় মামলা রুজু হয়। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেফতারে সহায়তার জন্য র‌্যাব-১০-এর কাছে আবেদন করেন।
এর পরিপ্রেক্ষিতে র‌্যাব-১০-এর ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে প্রধান আসামি সাদ্দাম শেখকে গ্রেফতার করে। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

বাংলাদেশ সময়: ১৮:৩০:৫২   ১৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সাভারে ক্রিপ্টোকারেন্সি লেনদেনের অভিযোগে ৪ জন গ্রেফতার
সুনামগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি
হাজারো ডিসেম্বর চলে যাবে হাসিনা দেশে ফিরবে না : রাশেদ খান
জামায়াত জুলাইকে ধারণ করে না, বিএনপির এমন অভিযোগ হাস্যকর: গোলাম পরওয়ার
ইশরাকের হাতে অস্ত্রটা না থাকলে ভালো হতো, কাজকে নেগেটিভ বলার সুযোগ নেই: জামায়াত আমির
এ দেশ, এ মাটিতে সবার অধিকার সমান : সমাজকল্যাণমন্ত্রী
বিএনপি নেতাকর্মীরা সকল ধর্মের মানুষের সঙ্গে অভিন্ন - স্থানীয় সরকারমন্ত্রী
মানিকগঞ্জে ১২ পূজামণ্ডপ পরিদর্শন করলেন খাদ্যমন্ত্রী
ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: সাখাওয়াত
ফতুল্লায় সনাতনীদের মাঝে এমপি মাধবী মার্মার উপহার বিতরণ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ