![]()
কুমিল্লার বুড়িচং উপজেলায় র্যাবের মাদকবিরোধী অভিযানে ২০ কেজি গাঁজাসহ মা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে বুড়িচং থানাধীন গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রোবিনা আক্তার (৩৮) উপজেলার গোবিন্দপুর গ্রামের মো. রাসেলের স্ত্রী এবং মো. রিফাত (২৫) তার ছেলে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দপুর এলাকায় অভিযান চালায়।
ওই সময় রোবিনা আক্তার ও তার ছেলে রিফাতকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের হেফাজত থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা দামে বিক্রি করে আসছিলেন বলে স্বীকার করেছেন।
র্যাব-১১ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বলেন, ‘মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
তিনি আরো জানান, এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ২৩:৫৪:৫২ ৮ বার পঠিত