সৈয়দপুরে হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হচ্ছে ঢাকায়

প্রথম পাতা » ছবি গ্যালারী » সৈয়দপুরে হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হচ্ছে ঢাকায়
শনিবার, ১১ এপ্রিল ২০২৬



সৈয়দপুরে হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হচ্ছে ঢাকায়

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। শনিবার (১১ এপ্রিল) সকালে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরে নামার পর অসুস্থ হয়ে পড়েন তিনি। দুই দিনের সফরে নিজ জেলা লালমনিরহাটে যাওয়ার কথা ছিল তার ।

বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক এস এম বাহাউদ্দিন জাকারিয়া ও সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুল গফুর সরকার। বর্তমানে সৈয়দপুর ক্যান্টনমেন্টের সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন।

আব্দুল গফুর সরকার বলেন, সৈয়দপুর বিমানবন্দরে নামার পর রেস্টরুমে নেতাকর্মীদের সঙ্গে আলোচনার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন মন্ত্রী। পরে তাকে দ্রুত সৈয়দপুর সিএমএইচ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

তিনি আরও জানান, মন্ত্রীকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানোর প্রস্তুতি চলছে। ঢাকা থেকে এয়ার অ্যাম্বুলেন্স রওনা হয়েছে। সৈয়দপুর পৌঁছালে সেটিতে তাকে ঢাকায় নেয়া হবে।

বাংলাদেশ সময়: ১৬:১৯:৫৪   ১২৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সরিষাবাড়ীতে কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি উজ্জ্বল, সম্পাদক জাকির
বিতর্কের মাধ্যমে যুক্তিবোধ ও নেতৃত্বের বিকাশ ঘটে: ডেপুটি স্পীকার
কারামুক্তির পর মাদকমুক্ত থাকা ১০ বন্দিকে পুরস্কৃত করবে জেলা প্রশাসন
১২০ কোটি টাকায় নির্মাণ করা হবে ১১ তলা জিয়া হল: নাসিক প্রশাসক
আইনশৃঙ্খলা ও যানজট নিয়ে পুলিশ সুপারের সঙ্গে ব্যবসায়ী নেতাদের বৈঠক
সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধে স্কুলছাত্রীকে পিটিয়ে জখমের অভিযোগ
ত্রয়োদশ জাতীয় সংসদের ‘গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি’র প্রথম বৈঠক অনুষ্ঠিত
কালকিনিতে এসাহাক হত্যা,আসামীদের গ্রেপ্তারের দাবিতে সংবাদ স‌ম্মেলন
সরিষাবাড়ীতে শেষ হলো ৪ দিনব্যাপী আব্দুস সালাম তালুকদার স্মৃতি নৌকা বাইচ
জামালপুরে ২০ কেজি গাঁজাসহ মাদক কারবারি দুলাল গ্রেপ্তার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ