![]()
ফরিদপুর জেলা প্রতিনিধি : বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা, বৈশাখী গ্রামীণ মেলার উদ্বোধন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রার আয়োজন করা হয়েছে।
আগামী ১৪ এপ্রিল (পহেলা বৈশাখ) সকাল থেকে শহরের স্বাধীনতা চত্বর (কোর্ট কম্পাউন্ড) এলাকায় দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানসূচি অনুযায়ী, সকাল ৬টা ৩০ মিনিটে আলোচনা সভা ও বৈশাখী গ্রামীণ মেলার উদ্বোধন ঘোষণা করা হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন ঘোষণা করবেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ আহমেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফরিদপুরের পুলিশ সুপার মো. নজরুল ইসলাম (পিপিএম-সেবা) এবং জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা, যিনি ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার পৃষ্ঠপোষক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
এছাড়া সকাল ৭টায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সকাল ৭টা ৫০ মিনিটে বের হবে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা।
ফরিদপুর সাহিত্য ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার উদ্যোগে আয়োজিত এ বর্ষবরণ অনুষ্ঠানে জেলার সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন সংগঠনের আহ্বায়ক তৌহিদুল ইসলাম স্ট্যালিন ও সদস্য সচিব হাসানউজ্জামান।
বাংলাদেশ সময়: ২৩:৩৪:০৭ ১০ বার পঠিত