ফরিদপুরে পিং লেডিস শোরুম দখলকে কেন্দ্র করে ওপর হামলা, আহত ১

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে পিং লেডিস শোরুম দখলকে কেন্দ্র করে ওপর হামলা, আহত ১
শনিবার, ১১ এপ্রিল ২০২৬



ফরিদপুরে পিং লেডিস শোরুম দখলকে কেন্দ্র করে ওপর হামলা, আহত ১

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর এলাকায় পিং লেডিস শোরুম দখলকে কেন্দ্র করে এক নারীর ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে শাহরিয়ার আশা নামে এক নারী গুরুতর আহত হয়েছেন।

জানা যায়, শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে পূর্ব খাবাসপুরের মোড় এলাকায় একটি স্কুল সংলগ্ন পিং শোরুমে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, সাইদা আফসানা তিথি নামে এক নারী তার স্বামী সাইফুল ইসলাম হৃদয়কে সঙ্গে নিয়ে পূর্বপরিকল্পিতভাবে শাহরিয়ার আশার ওপর হামলা চালায়।

হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে শাহরিয়ার আশার মাথায় এলোপাতাড়ি কোপ দিলে তিনি গুরুতর জখম হন। এতে তার মাথায় একাধিক সেলাই দিতে হয়েছে এবং ঘটনাস্থলেই প্রচুর রক্তক্ষরণ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করে।আহত শাহরিয়ার আশা বীর মুক্তিযোদ্ধা ও ফরিদপুর প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক ফরিদ মিয়ার কন্যা বলে জানা গেছে।ভুক্তভোগী পরিবারের অভিযোগ, পিং শোরুমটি দখল নেওয়ার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ হামলা চালানো হয়েছে।এ ঘটনায় কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে।

এ বিষয়ে স্থানীয়দের মাঝে চরম উদ্বেগ বিরাজ করছে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৩৮:২০   ১৯২ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ভূমির রেকর্ড ডিজিটালাইজেশনে বাংলাদেশ সরকার ও ইউএনডিপির চুক্তি স্বাক্ষর
শেখ হাসিনাকে হাতকড়া পরিয়ে দেশে ফিরিয়ে আনা হতে পারে: হুমায়ুন কবির
সরু ব্রিজে ছয় গ্রামের মানুষের দুর্ভোগ, ঢুকছে না অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস
পটুয়াখালীতে রাসপূজা উদ্বোধন করলেন এমপি মোশাররফ
প্রথমবারের মতো বিদেশি নভোচারীকে নিয়ে মহাকাশ অভিযানে যাচ্ছে চীন
সংযুক্ত আরব আমিরাতে বাস-ট্রাকের সংঘর্ষে ১১ জনের প্রাণহানি
রুফটপ সোলারে বিদ্যুৎ সাশ্রয় ও জ্বালানি নিরাপত্তার নতুন সম্ভাবনা : ডিসি ফরিদা
বাংলাদেশি পণ্যের আমদানি ও বিনিয়োগ বাড়াতে ভিয়েতনামের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
ইসরাইলে মার্কিন সামরিক সহায়তা বন্ধের আহ্বান মামদানির
জিয়াউল আহসানের অবৈধ সম্পদ গড়ার তথ্য আমাদের কাছে আছে: অ্যাটর্নি জেনারেল

News 2 Narayanganj News Archive

আর্কাইভ