জামালপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, বিএনপি নেতার ছেলের বিরুদ্ধে মামলা

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, বিএনপি নেতার ছেলের বিরুদ্ধে মামলা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬



জামালপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, বিএনপি নেতার ছেলের বিরুদ্ধে মামলা

জামালপুর প্রতিনিধি : জামালপুরে পাঁচ বছরের এক শিশুকে প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার ১৬ বছর বয়সী ছেলের বিরুদ্ধে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি নূরানী মাদ্রাসার প্লে-শ্রেণির ছাত্রী। এই ঘটনায় শনিবার (১১ এপ্রিল) বিকালে শিশুটির বাবা বাদী হয়ে জামালপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১০টার দিকে সদর উপজেলার শ্রীপুর ইউনিয়নের হায়াৎপুর গ্রামে এই ঘটনা ঘটে। অভিযুক্ত মো. অনিক (১৬) শিশুটিকে আখ খাওয়ানোর কথা বলে প্রলোভন দেখিয়ে একটি পোল্ট্রি ফার্মে নিয়ে যায়। সেখানে শিশুটির হাত বেঁধে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

শিশুটির চিৎকারে অভিযুক্ত কিশোর তাকে ছেড়ে দিয়ে বাড়িতে নিয়ে আসার পথে শিশুটির মায়ের সঙ্গে দেখা হয়। সে সময় অনিক দাবি করে, শিশুটি খেলতে গিয়ে ব্যথা পেয়েছে। তবে রাতে শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে তাকে দ্রুত জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

অভিযুক্ত অনিক ওই গ্রামের মজিবুর রহমানের ছেলে। মজিবুর রহমান শ্রীপুর ইউনিয়ন বিএনপির একজন সক্রিয় নেতা ও সম্পাদক মণ্ডলীর সদস্য বলে নিশ্চিত করেছেন ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন খোকন।

ভুক্তভোগী শিশুটির বাবার অভিযোগ, ঘটনার পর থেকে বিএনপি নেতা মজিবুর রহমান দলীয় প্রভাব খাটিয়ে মামলা না করার জন্য পরিবারটিকে চাপ দিয়ে আসছিলেন। তবে জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি সফিউর রহমান শফি কঠোর অবস্থান ব্যক্ত করে বলেন “আমরা অভিযুক্ত কিশোরের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। একই সঙ্গে মজিবুর রহমানের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।”

জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াহিয়া আল মামুন জানিয়েছেন, পুলিশ অভিযোগ পাওয়ার পরপরই ব্যবস্থা গ্রহণ করেছে। তিনি বলেন, ভুক্তভোগী শিশুর প্রয়োজনীয় মেডিকেল চেক-আপ সম্পন্ন করা হয়েছে।
অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে।

বাংলাদেশ সময়: ০:০৩:১৫   ৭৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সৌদি আরবের সাথে মিল রেখে ফরিদপুরের ১০ গ্রামে ঈদুল আযহা উদযাপন
ফরিদপুরে নিহত শিশু কবিতার পরিবারকে রিকশা উপহার দিলেন এমপি নায়াব ইউসুফ
লোকসংগীত শিল্পী লাইলীকে আর্থিক সহায়তা দিলেন ফরিদপুর জেলা প্রশাসন
সরিষাবাড়ীতে বজ্রপাতে মুদি দোকান পুড়ে ছাই, নিঃস্ব ব্যবসায়ী
ফরিদপুরে ঈদ উপলক্ষে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদুল আযহার জামাত সকাল ৯টায়
ব্রাহ্মণবাড়িয়ায় গাছের ডালের সঙ্গে ট্রেনের ধাক্কা, ছাদ থেকে পড়ে আহত ৮
বোয়ালমারীতে বাথরুম তুলতে গেলে দরিদ্র মহিলাকে পিটিয়ে হত্যার অভিযোগ
গাজায় হামাসের সশস্ত্র শাখার নতুন প্রধান নিহত: দাবি ইসরাইলের
দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় নিহত ৩১, স্থল অভিযান জোরদার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ