এসএসসি পরীক্ষা ঘিরে অহেতুক আতঙ্ক সৃষ্টি করা যাবে না: শিক্ষামন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » এসএসসি পরীক্ষা ঘিরে অহেতুক আতঙ্ক সৃষ্টি করা যাবে না: শিক্ষামন্ত্রী
রবিবার, ১২ এপ্রিল ২০২৬



এসএসসি পরীক্ষা ঘিরে অহেতুক আতঙ্ক সৃষ্টি করা যাবে না: শিক্ষামন্ত্রী

আসন্ন এসএসসি পরীক্ষা ঘিরে অহেতুক আতঙ্ক সৃষ্টি করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

রোববার (১২ এপ্রিল) দুপুরে রাজধানীর আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বোর্ড, ঢাকা, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিম সভায় এই হুঁশিয়ারি দেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘এবার মানসম্মত এসএসসি পরীক্ষা নেয়া হবে। প্রতিটি পরীক্ষা কক্ষে ক্লোজড সার্কিট টেলিভিশন (সিসিটিভি) ক্যামেরা স্থাপন করতে হবে। সিসিটিভি ক্যামেরা স্থাপনের মাধ্যমে শুধু নকল নয়, ঠিকমতো শিক্ষা দেয়া হচ্ছে কি না তাও দেখা হবে।’

‘পরীক্ষা ঘিরে কোনো ধরনের অহেতুক আতঙ্ক সৃষ্টি করা যাবে না। বিদ্যুৎ–বিভ্রাটের ক্ষেত্রে নিরবচ্ছিন্ন পর্যবেক্ষণ নিশ্চিত করতে বিকল্প হিসেবে আইপিএস ব্যবহারের ব্যবস্থা করতে হবে।

শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন নিয়ে আসা হবে জানিয়ে তিনি বলেন, ‘ডিসি এবং ইউএনওরা তাদের সন্তানদের জেলা কিংবা উপজেলার স্কুলে পড়ায় না। এমনকি অনেক স্কুল-কলেজের প্রধানশিক্ষক এবং অধ্যক্ষের ছেলেমেয়েরাও নিজ স্কুলে পড়ান না। তাদের সন্তানদের নিজ শিক্ষা প্রতিষ্ঠানে পড়াতে হবে।’

পরীক্ষার হল পরিদর্শনে স্থানীয় সংসদ সদস্যরা সঙ্গী-সাথী নিয়ে যেতে পারবেন না বলে জানিয়ে এহছানুল হক মিলন বলেন, ‘এ সুযোগ নেই। পরীক্ষার্থীদের বিরক্ত করা যাবে না। সেটা কেউ করতে পারবেন না। কেন্দ্রের সচিবদের এসব বিষয় খেয়াল রাখতে হবে।’

আরেকটি অনুষ্ঠানে যোগ দিয়ে ১৯৮০ নকল প্রতিরোধ আইনকে আধুনিকায়ন করা হবে বলে জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, ‘এখন নকল হচ্ছে ডিজিটাল মাধ্যমে। খাতা যথাযথ মূল্যায়ন না করার মধ্য দিয়ে শিক্ষকরা সহায়তা করছেন।’

শিক্ষকদের নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ সবাই মিলে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন আনার অঙ্গীকার করে মন্ত্রী বলেন, ‘পরীক্ষা কেন্দ্রের বাথরুমে নকল পাওয়া গেলে কেন্দ্র সচিব দায়ী থাকবেন।’

বাংলাদেশ সময়: ১৫:৩৬:১৫   ১১২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সিরাজগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন অধ্যক্ষ শরীফুল ইসলাম
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
শারদীয় দুর্গাপূজার ছুটি ২০-২২ অক্টোবর
প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায়বিচার চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায় বাংলাদেশ : শামা ওবায়েদ
৮ বছর পর নারায়ণগঞ্জ সদরে কাব ক্যাম্পুরী, অংশ নেবে ৫৫০ শিশু
সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-সিএনজিসহ গ্রেপ্তার ৬
আড়াইহাজারে বেশি দামে এলপিজি বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
যানজট নিয়ন্ত্রণে মাঠে ২২ স্বেচ্ছাসেবক, দেওয়া হলো বডি ক্যামেরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ