সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-সিএনজিসহ গ্রেপ্তার ৬

প্রথম পাতা » ছবি গ্যালারী » সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-সিএনজিসহ গ্রেপ্তার ৬
সোমবার, ৫ অক্টোবর ২০২৬



সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-সিএনজিসহ গ্রেপ্তার ৬

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি সিএনজি ও রামদা-ছুরিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ও সরঞ্জাম জব্দ করা হয়েছে।

রোববার (৪ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে মোগড়াপাড়া ইউনিয়নের ছোট সাদিপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের স্পাইসি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের বিপরীতে ঢাকামুখী সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন গোহাট্টা এলাকার মৃত আসাদ মিয়ার ছেলে মো. পারভেজ (৩৬) ও প্রান্ত (২৮), নাল আলাপদী এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে মো. রোহান (২২), ছোট সাদিপুর এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে মো. ডালিম (৪৮), আলাপদী এলাকার মো. নজরুল ইসলামের ছেলে নাজমুল (২৮) এবং কুমিল্লার লাকসামের বাতাখালী এলাকার মো. মনির হোসেনের ছেলে মো. অন্তর (২৪)। অন্তর বর্তমানে সোনারগাঁয়ের কামারগাঁও এলাকায় সোহাগের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।

পুলিশ জানায়, সোনারগাঁ থানার উপপরিদর্শক (এসআই) শিকদার হারুন অর রশিদ সঙ্গীয় ফোর্স নিয়ে রাতে দায়িত্ব পালনকালে খবর পান, ছোট সাদিপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৯-১০ জনের একটি দল সিএনজি নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে উপস্থিত ব্যক্তিরা পালানোর চেষ্টা করেন। এ সময় ধাওয়া দিয়ে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। বাকিরা পালিয়ে যান।

গ্রেপ্তারদের কাছ থেকে দুটি রামদা, একটি দা, একটি ছুরি, তালা কাটার যন্ত্র, সেলাই রেঞ্জ, প্লাস ও একটি রড উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া ঘটনাস্থলে ফেলে যাওয়া একটি সিএনজি (নারায়ণগঞ্জ-থ-১১-৫৬৬৫) জব্দ করা হয়।

এ ঘটনায় সোনারগাঁ থানায় ডাকাতির প্রস্তুতির অভিযোগে মামলা হয়েছে। গ্রেপ্তার ছয়জনকে আদালতে পাঠানো হয়েছে। পলাতক অন্যদের গ্রেপ্তারে অভিযান ও ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

বাংলাদেশ সময়: ২৩:০৩:৪৮   ৩ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


সিরাজগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন অধ্যক্ষ শরীফুল ইসলাম
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
শারদীয় দুর্গাপূজার ছুটি ২০-২২ অক্টোবর
প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায়বিচার চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায় বাংলাদেশ : শামা ওবায়েদ
৮ বছর পর নারায়ণগঞ্জ সদরে কাব ক্যাম্পুরী, অংশ নেবে ৫৫০ শিশু
সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-সিএনজিসহ গ্রেপ্তার ৬
আড়াইহাজারে বেশি দামে এলপিজি বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
যানজট নিয়ন্ত্রণে মাঠে ২২ স্বেচ্ছাসেবক, দেওয়া হলো বডি ক্যামেরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ