শারদীয় দুর্গাপূজার ছুটি ২০-২২ অক্টোবর

প্রথম পাতা » ছবি গ্যালারী » শারদীয় দুর্গাপূজার ছুটি ২০-২২ অক্টোবর
সোমবার, ৫ অক্টোবর ২০২৬



শারদীয় দুর্গাপূজার ছুটি ২০-২২ অক্টোবর

আগামী ১৭ অক্টোবর, শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা থাকবে। এ ছাড়া ২০-২২ অক্টোবর পর্যন্ত আসন্ন শারদীয় দুর্গাপূজার ছুটি থাকবে।

২২ অক্টোবর ছুটি ঘোষণার ফলে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিন ছুটি ভোগ করবেন সরকারি চাকরিজীবীরা।

একইসাথে আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

আজ সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষ্যে ঘোষিত সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে সরকারি ছুটির ভারিখ পুনঃনির্ধারণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আগামী ২০ হতে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে। আর আগামী ১৭ অক্টোবর তারিখে অফিস খোলা থাকবে।

প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এ সাধারণ ছুটি থাকবে। মন্ত্রিপরিষদ বিভাগের জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন সংক্রান্ত পরিপত্রে ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে এটি পালন করা হবে।

বাংলাদেশ সময়: ২৩:০৯:৩০   ৪ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


সিরাজগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন অধ্যক্ষ শরীফুল ইসলাম
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
শারদীয় দুর্গাপূজার ছুটি ২০-২২ অক্টোবর
প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায়বিচার চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায় বাংলাদেশ : শামা ওবায়েদ
৮ বছর পর নারায়ণগঞ্জ সদরে কাব ক্যাম্পুরী, অংশ নেবে ৫৫০ শিশু
সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-সিএনজিসহ গ্রেপ্তার ৬
আড়াইহাজারে বেশি দামে এলপিজি বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
যানজট নিয়ন্ত্রণে মাঠে ২২ স্বেচ্ছাসেবক, দেওয়া হলো বডি ক্যামেরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ