সিরাজগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন অধ্যক্ষ শরীফুল ইসলাম

প্রথম পাতা » ছবি গ্যালারী » সিরাজগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন অধ্যক্ষ শরীফুল ইসলাম
সোমবার, ৫ অক্টোবর ২০২৬



সিরাজগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন অধ্যক্ষ শরীফুল ইসলাম

বিশ্ব শিক্ষক দিবসে সিরাজগঞ্জে কারিগরি শিক্ষায় অবদান রাখায় জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন ছাতিয়ানতলী মোড়গ্রাম টেকনিক্যাল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ মো. শরীফুল ইসলাম।

বর্ণাঢ্য কর্মজীবন ও শিক্ষা ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ আজ সোমবার দুপুরে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ হলরুমে জাকজমকপূর্ণ অনুষ্ঠানে তাকে এই সম্মাননা স্মারকে ভূষিত করা হয়।

সিরাজগঞ্জের শহীদ শামসুদ্দিন হলরুমে জেলা প্রশাসন আয়োজিত বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে অধ্যক্ষ মো. শরীফুল ইসলামের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম।

এর আগে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে জেলা ও উপজেলা পর্যায়ে কারিগরি শিক্ষা বিভাগে শ্রেষ্ঠ অধ্যক্ষ (প্রতিষ্ঠান প্রধান) হিসেবে নির্বাচিত হন অধ্যক্ষ মো. শরীফুল ইসলাম।

এছাড়াও তিনি জাতীয় শিক্ষা সপ্তাহ নীতিমালা-২০১৬-এ কারিগরি শিক্ষায় উপজেলা, জেলা ও রাজশাহী বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হন।

কারিগরি শিক্ষা বিস্তারে বিশেষ ভূমিকা রাখায় ২০১৯ সালে জ্ঞান তাপস ডা. মুহাম্মদ শহীদুল্লাহ গোল্ডেন অ্যাওয়ার্ডপ্রাপ্ত হন।

২০২২ সালে বাংলাদেশ নেপাল ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্র্ড অর্জন করেন এবং ২০২৩ সালে ৭ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ আর্টস ল্যাঙ্গুয়েজ এন্ড ডেভেলমেন্ট রিসোর্স সেন্টারের উদ্যোগে দ্য ইন্টারন্যাশনাল ক্রিয়েটিভ আর্টস অ্যাওয়ার্ড অর্জন করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স ডিগ্রি শেষ করে মো. শরীফুল ইসলাম কারিগরি শিক্ষা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য নিয়ে ২০০১ সালে সিরাজগঞ্জ সদর উপজেলার ছাতিয়ানতলী এলাকায় প্রতিষ্ঠা করেন ‘ছাতিয়ানতলী মোড়গ্রাম টেকনিক্যাল এন্ড বি.এম কলেজ’।

প্রতিষ্ঠানটি অল্পদিনেই ব্যাপক সুনাম অর্জন করে। পরবর্তীতে শিক্ষার গুণগতমান বিবেচনা করে শিক্ষা মন্ত্রণালয় থেকে ২০০৪ সালের ১ মে প্রতিষ্ঠানটিকে এমপিওভুক্ত করেন।

শ্রেষ্ঠ গুণী শিক্ষশক নির্বাচিত হওয়ায় অধ্যক্ষ মো. শরীফুল ইসলাম বলেন, শিক্ষক, কর্মচরীদের আন্তরিক ও নিরলস প্রচেষ্টা ও সুশাসনের কারণে শিক্ষার মানোন্নয়নে ছাতিয়ানতলী মোড়গ্রাম টেকনিক্যাল এন্ড বিএম কলেজটি একটি আাদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তার এই স্বীকৃতি প্রতিষ্ঠানটির জন্য গর্বের এবং ভবিষ্যতে শিক্ষা কার্যক্রমে আরও অগ্রগতির অনুপ্রেরণা হয়ে থাকবে।

বাংলাদেশ সময়: ২৩:১০:২৬   ৪ বার পঠিত  




ছবি গ্যালারী’র আরও খবর


সিরাজগঞ্জে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন অধ্যক্ষ শরীফুল ইসলাম
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
শারদীয় দুর্গাপূজার ছুটি ২০-২২ অক্টোবর
প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কাজ করতে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের প্রতি আহ্বান রাষ্ট্রপতির
রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায়বিচার চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায় বাংলাদেশ : শামা ওবায়েদ
৮ বছর পর নারায়ণগঞ্জ সদরে কাব ক্যাম্পুরী, অংশ নেবে ৫৫০ শিশু
সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-সিএনজিসহ গ্রেপ্তার ৬
আড়াইহাজারে বেশি দামে এলপিজি বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
যানজট নিয়ন্ত্রণে মাঠে ২২ স্বেচ্ছাসেবক, দেওয়া হলো বডি ক্যামেরা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ