জামালপুরে ছাত্রলীগ সভাপতিসহ ১০ নেতাকর্মী কারাগারে

প্রথম পাতা » ছবি গ্যালারী » জামালপুরে ছাত্রলীগ সভাপতিসহ ১০ নেতাকর্মী কারাগারে
রবিবার, ১২ এপ্রিল ২০২৬



জামালপুরে ছাত্রলীগ সভাপতিসহ ১০ নেতাকর্মী কারাগারে

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সভাপতি ও আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের ১০ নেতাকর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (১২ এপ্রিল) দুপুরে মাদারগঞ্জ আমলি আদালতে আসামিরা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে বিচারক তা নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় অভিযুক্ত হিসেবে এই ১০ নেতাকর্মী রোববার দুপুরে আদালতে হাজির হন। তারা আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন জানালে আদালত মামলার গুরুত্ব বিবেচনা করে জামিন আবেদন প্রত্যাখ্যান করেন।

কারাগারে পাঠানো ১০ জনের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন, মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সভাপতি
আরিফুল ইসলাম শাওন, মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল হাসান আল-আমিন,জামালপুর জেলা কৃষক লীগের কৃষিপণ্য সম্পাদক হোসেন আলী, নয়ানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, নয়ানগর ইউনিয়ন কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুজন মিয়া,আদ্রা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম।

এছাড়াও নয়ানগর ও আদ্রা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের চারজন আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা এই তালিকায় রয়েছেন।

জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পুলিশ পরিদর্শক (কোর্ট ইন্সপেক্টর) আবুল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা থাকায় তারা আজ আদালতে আত্মসমর্পণ করে জামিন নিতে এসেছিলেন। আদালত শুনানি শেষে তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিকেল ৪টার দিকে কড়া পাহারায় তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।”

বাংলাদেশ সময়: ২৩:০৭:২০   ১৬৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফ্যাসিস্টদের বিচার আগে-এরপর জাতীয় পুনর্মিলন: ডেপুটি স্পীকার
বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা
রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
জামালপুরে মাদক ও অপরাধবিরোধী সামাজিক অভিযান, ৪ জন আটক, পুলিশে সোপর্দ
বোয়ালমারীতে তিন হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক
বিমানবন্দরে দায়িত্ব পালনে অবহেলা হলে কঠোর শাস্তি : বিমানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবসে লালমনিরহাটে আলোচনা সভা ও র‌্যালি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ