গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ফরিদপুরে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল

প্রথম পাতা » ছবি গ্যালারী » গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ফরিদপুরে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল
রবিবার, ১২ এপ্রিল ২০২৬



গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ফরিদপুরে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ মিছিল

ফরিদপুর জেলা প্রতিনিধি: গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ফরিদপুরে ১১ দলীয় ঐক্য জোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ‌।

আজ রবিবার শহরের জনতা ব্যাংক মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।
এর আগে ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংক মোড়ে এসে সমাবেশে মিলিত হয়।
১১ দলীয় ঐক্য জোটের ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক মাওলানা বদর উদ্দিনের সভাপতিত্বে এবং জোটের মুখপাত্র মুফতি আবু নাসির আইয়ুবী ও মুখপাত্র আব্দুল ওহাবের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য প্রফেসর আবদুত তাওয়াব।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ১১ দলীয় জোটের সদস্য সচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং ফরিদপুর জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হোসাইন। এছাড়াও বক্তব্য রাখেন ১১ দলীয় ঐক্য জোটের যুগ্ম আহ্বায়ক ও এনসিপি ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক ডা. শাহেদ এবং খেলাফত আন্দোলন ফরিদপুর জেলা শাখার সভাপতি কারী মিজানুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, গণভোটে দেশের জনগণ জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে রায় দিয়েছে। তাই অনতিবিলম্বে গণভোটের জনরায় বাস্তবায়ন এবং জুলাই সনদ কার্যকর করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা। বক্তারা আরও বলেন, জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা জানিয়ে দ্রুত সময়ের মধ্যে এ দাবি বাস্তবায়ন করতে হবে, অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
এ সময় ১১ দলীয় ঐক্য জোটের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২৩:১৩:২৮   ৮৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইসলামপুরে কোরবানি দিতে গিয়ে ইমামসহ ১৬ জন আহত
ফরিদপুরে আলোচিত শিল্পী লাইলী আক্তারের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় পুলিশ সুপারের
সরকারি অনাথ শিশু পরিবারের সাথে ফরিদপুর জেলা প্রশাসনের ঈদ উদযাপন
ঈদের দিনেই সরিষাবাড়ীতে দুর্ধর্ষ চুরি
জাতীয় ঈদগাহে একসঙ্গে ঈদুল আযহার নামাজ আদায় করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী
বৈষম্য ভুলে সাম্যের বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের
জাতীয় ঐক্য ও দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
ফরিদপুর হাসপাতালে ৮০ বছর বয়সী বন্দির মৃত্যু
তদন্তের প্রেক্ষিতে আদ্-দ্বীন হাসপাতালের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত প্রধানমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ