ফরিদপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক আহত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক আহত
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬



ফরিদপুরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক আহত

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরের কোতয়ালী থানাধীন বারোখাদা ব্রিজ সংলগ্ন রাজবাড়ী-
ফরিদপুর মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চালক গুরুতর আহত হয়েছেন। আজ সোমবার
ভোর ৪টা ৫৫ মিনিটের দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, রাজবাড়ী গামী একটি বাঁশবোঝাই ট্রাক (রেজি: ঢাকা মেট্রো-ট-১২-৪৭৫২) এবং বিপরীত দিক থেকে আসা ফরিদপুর গামী একটি সিমেন্ট বোঝাই ট্রাক (রেজি: ঝিনাইদহ-ট-১১-০৯৬৬) বারোখাদা ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় বাঁশবোঝাই ট্রাকের অজ্ঞাতনামা চালক ড্রাইভিং সিটে আটকা পড়েন।
পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহত চালককে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত ট্রাক দুটি উদ্ধার করে হেফাজতে নেয়। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় করিমপুর হাইওয়ে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩:০৫:১৫   ১৫১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বিশ্ব শিক্ষক দিবসে ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিল সরকার
ক্ষুদ্র জাতিগোষ্ঠীর উন্নয়ন ও অধিকার নিশ্চিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির
শিক্ষকতাকে মেধাবীদের প্রথম পছন্দের পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা
রাজবাড়ীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত
জামালপুরে মাদক ও অপরাধবিরোধী সামাজিক অভিযান, ৪ জন আটক, পুলিশে সোপর্দ
বোয়ালমারীতে তিন হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক
বিমানবন্দরে দায়িত্ব পালনে অবহেলা হলে কঠোর শাস্তি : বিমানমন্ত্রী
বিশ্ব শিক্ষক দিবসে লালমনিরহাটে আলোচনা সভা ও র‌্যালি
বিশ্ব বসতি দিবসে কুড়িগ্রামে ‘সবার জন্য টেকসই ও নিরাপদ বাসস্থান নিশ্চিতের আহ্বান’

News 2 Narayanganj News Archive

আর্কাইভ