বাংলাদেশিরা কবে থেকে ভারতীয় ভিসা পাবেন, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

প্রথম পাতা » ছবি গ্যালারী » বাংলাদেশিরা কবে থেকে ভারতীয় ভিসা পাবেন, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬



বাংলাদেশিরা কবে থেকে ভারতীয় ভিসা পাবেন, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

বাংলাদেশিদের জন্য চিকিৎসা ও ব্যবসায়িক ভিসা আগামী সপ্তাহ থেকে দেয়ার বিষয়ে ভারত সম্মত হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে এ তথ্য জানান তিনি।

পররাষ্ট্র উপদেষ্টা জানান, দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। পাইপ লাইনের জ্বালানি দেয়ার কারণে ভারতকে ধন্যবাদ জানিয়েছে সরকার।

দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বেশ কিছু বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, পাইপ লাইনের জ্বালানি দেয়ার কারণে ভারতকে ধন্যবাদ জানিয়েছে সরকার।

শেখ হাসিনাকে ফেরানো হবে কি না-এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা জানান, আওয়ামী লীগ ও শেখ হাসিনা বলতে বাংলাদেশে কিছু নেই। শেখ হাসিনার মতো পালিয়ে যাওয়া সন্ত্রাসী সেখানে থাকাটা চ্যালেঞ্জিং। আইনি প্রক্রিয়ায় তাকে ফেরানোর বিষয় আলোচনা হয়েছে।

তিনি জানান, ভালো মাইন্ড সেট থাকলে দুই দেশের সম্পর্ক ইতিবাচক ভাবে অনেক দূর এগিয়ে যাবে। বর্তমান সম্পর্ক ইতিবাচক দিকে নিতে হলে উভয়পক্ষকেই আন্তরিক হতে হবে। আমরা একটি ভালো শুরু চাই।

পররাষ্ট্র উপদেষ্টা জানান, বিএনপি দেশের জাতীয় স্বার্থ নিয়েই কাজ করবে। সেজন্য জনগণের ম্যান্ডেট থাকায় আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও শক্তিশালী অবস্থান নিতে পারছে সরকার।

বিএনপি সরকার গঠিত হওয়ার পর গেলো মঙ্গলবার (৭ এপ্রিল) প্রথমবারের মতো ভারত সফরে যান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং উপদেষ্টা হুমায়ুন কবির। অন্তর্বর্তী সরকারের দেড় বছরে দিল্লির সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে যে এক ধরনের ‘টানাপোড়েন’ ছিল। দুদেশের সম্পর্ক পুনরায় স্বাভাবিক করতে এ সফর ছিল গুরুত্বপূর্ণ। সে সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের নানা বিষয় নিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলোচনা করেন তারা।

২০২৪ সালের পাঁচই অগাস্টের গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশে অবস্থিত ভারতীয় দূতাবাস ঘেরাও এবং ভিসা কেন্দ্রের সামনে বিভিন্ন ব্যানারে একাধিকবার বিক্ষোভ করা হয়। এর কয়েকদিন পর ভারত সব ধরনের ভিসা কার্যক্রম বন্ধ রাখে।

পরে ভিসা সেন্টারগুলো চালু হলেও মূলত সে সময় থেকেই ভারত জানিয়ে দেয় মেডিকেল ভিসা এবং কিছু জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশিদের জন্য অন্যান্য ভিসা তারা আপাতত ইস্যু করবে না। বর্তমানে বাংলাদেশিদের জন্য ভারতীয় পর্যটক ভিসা পুরোপুরি বন্ধ রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:৩০:৫৫   ১২৭ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সশস্ত্র বাহিনী দিবস জাতীয় জীবনের গৌরবোজ্জ্বল দিন : অর্থমন্ত্রী
পাগলা মসজিদে দানের রেকর্ড, একবারে মিলল ১৮ কোটির বেশি টাকা
ম্যানসিটিকে রুখে দিলো ফুলহ্যাম, টানা ৪ ম্যাচে জয়হীন মারেস্কা শিষ্যরা
সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ
শাহজালালে ৬৪৩ ভরি সোনাসহ গ্রেপ্তার ৩
অশান্তি প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : পরিবেশমন্ত্রী
আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে গ্রাম পুলিশদের সক্রিয় হওয়ার নির্দেশ তথ্য প্রতিমন্ত্রীর
বগুড়া আর্মি মেডিকেল কলেজ পরিদর্শন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ