ভাঙ্গায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৩০

প্রথম পাতা » ছবি গ্যালারী » ভাঙ্গায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৩০
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬



ভাঙ্গায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত অন্তত ৩০

সদরপুর ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গা-বরিশাল মহাসড়কের বাবনাতলা স্ট্যান্ড এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন।

১৩ এপ্রিল ২০২৬ জানা যায়, বরিশাল থেকে ছেড়ে আসা শাহ ফরিদ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বাঙ্গি বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই জাহাঙ্গীর নামে একজন নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত প্রায় ৩০ জনকে স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার পরপরই স্থানীয় লোকজন ও আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

বাংলাদেশ সময়: ১৩:৫৮:০০   ১৫৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ন্যায়বিচার চাইলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী
বিশ্বের অন্যতম উৎপাদন কেন্দ্র হতে চায় বাংলাদেশ : শামা ওবায়েদ
৮ বছর পর নারায়ণগঞ্জ সদরে কাব ক্যাম্পুরী, অংশ নেবে ৫৫০ শিশু
সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র-সিএনজিসহ গ্রেপ্তার ৬
আড়াইহাজারে বেশি দামে এলপিজি বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা
যানজট নিয়ন্ত্রণে মাঠে ২২ স্বেচ্ছাসেবক, দেওয়া হলো বডি ক্যামেরা
অপরিকল্পিত শহরকে পরিকল্পনায় আনতে ধৈর্য ধরতে হবে: এমপি কালাম
যানজট নিরসন শুধু ঘোষণায় নয়, বাস্তবেও থাকবে: এসপি
জামালপুরে ট্রাফিক নিয়ন্ত্রণে কড়াকড়ি, যৌথ অভিযানে ৯ মামলা ও জরিমানা
মধুখালীতে জাঁকজমকপূর্ণ নৌকা বাইচ ও মাদকবিরোধী কনসার্ট অনুষ্ঠিত হবে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ