ফরিদপুরে মহাদেব শিবের চালান উপলক্ষে চৌধুরী বাড়ি দুর্গা মন্দিরে হাজারো ভক্তের সমাগম

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে মহাদেব শিবের চালান উপলক্ষে চৌধুরী বাড়ি দুর্গা মন্দিরে হাজারো ভক্তের সমাগম
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬



ফরিদপুরে মহাদেব শিবের চালান উপলক্ষে চৌধুরী বাড়ি দুর্গা মন্দিরে হাজারো ভক্তের সমাগম

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব মহাদেব শিবের চালান উপলক্ষে শহরের রথখোলা এলাকার চৌধুরী বাড়ি দুর্গা মন্দির প্রাঙ্গণে হাজারো ভক্তের সমাগম ঘটেছে। বিকেল থেকেই বিভিন্ন এলাকা থেকে ভক্তরা দলে দলে মন্দির প্রাঙ্গণে উপস্থিত হন।
ভক্তদের উদ্যোগে বিভিন্ন স্থান থেকে শোভাযাত্রাসহ ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে শিবের চালান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী ভক্তরা ধর্মীয় উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পূজা-অর্চনায় অংশ নেন।
এদিকে শিবের চালান উপলক্ষে আজ রাতে নীল পূজা ও উড়া ভোগ অনুষ্ঠিত হবে। আগামীকাল গঙ্গা পূজার আয়োজন রয়েছে। এছাড়া আগামী পরশুদিন বাংলা নববর্ষ উপলক্ষে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন রবিদাস পল্লীর গুরু বাবাজি হিসেবে পরিচিত কালাচাঁদ রবিদাস।
আয়োজক সূত্রে জানা গেছে, এই পূজাকে কেন্দ্র করে গত নয় দিন ধরে বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব অনুষ্ঠানে উল্লেখযোগ্য সংখ্যক ভক্ত অংশগ্রহণ করেছেন।
স্থানীয়দের মতে, প্রতি বছরের মতো এবারও শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ধর্মীয় অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ২৩:০০:২১   ৯২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চকলেটের প্রলোভনে শিশু অপহরণের চেষ্টা: মধুখালীতে জনতার হাতে আটক ১
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিপিএল স্থগিত করে ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়াল বিসিবি
নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ
জাতীয় সংসদে ‘ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬’ উত্থাপন
বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠিত
আমি ফিরে এসেছি দেশের মানুষের জন্য কাজ করতে: মির্জা আব্বাস
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন মির্জা আব্বাস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ