সালথায় মাদক সেবনে তিন যুবকে কারাদণ্ড দিল ইউএনও

প্রথম পাতা » ছবি গ্যালারী » সালথায় মাদক সেবনে তিন যুবকে কারাদণ্ড দিল ইউএনও
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬



সালথায় মাদক সেবনে তিন যুবকে কারাদণ্ড দিল ইউএনও

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলায় মাদক সেবনের দায়ে তিন যুবককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে দুই জনকে এক মাস করে এবং একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন এ দণ্ডাদেশ প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—গট্টি ইউনিয়নের কানাইড় গ্রামের হালিম শেখের ছেলে রাজীব শেখ, কসবা গট্টি গ্রামের বিল্লাল শেখের ছেলে জিলাল শেখ এবং পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলার ধুতরাহাটি গ্রামের তৈয়বুর শেখের ছেলে তুহিন শেখ।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সোমবার সকালে গট্টি এলাকার একটি কলা বাগানের ভেতরে বসে ওই তিন যুবক মাদকদ্রব্য সেবন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি টিম সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রাজীব শেখ ও জিলাল শেখকে এক মাস করে এবং তুহিন শেখকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযানের সময় সালথা থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দবির উদ্দিন বলেন, “মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।”

বাংলাদেশ সময়: ২৩:০৪:৪৫   ৯৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


চকলেটের প্রলোভনে শিশু অপহরণের চেষ্টা: মধুখালীতে জনতার হাতে আটক ১
আজকের রাশিফল
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
বিপিএল স্থগিত করে ক্রিকেটারদের ম্যাচ ফি বাড়াল বিসিবি
নবাগত পুলিশ সুপার হাবিবুর রহমানের দায়িত্ব গ্রহণ
জাতীয় সংসদে ‘ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬’ উত্থাপন
বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি গঠিত
আমি ফিরে এসেছি দেশের মানুষের জন্য কাজ করতে: মির্জা আব্বাস
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানালেন মির্জা আব্বাস

News 2 Narayanganj News Archive

আর্কাইভ