লিভারপুলকে বিদায় করে আবারও সেমিফাইনালে পিএসজি

প্রথম পাতা » খেলাধুলা » লিভারপুলকে বিদায় করে আবারও সেমিফাইনালে পিএসজি
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬



লিভারপুলকে বিদায় করে আবারও সেমিফাইনালে পিএসজি

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগেও পিএসজির কাছে হেরেছে লিভারপুল। ঘরের মাঠে খেলা হওয়ার সমর্থকরা কিছুটা আশা দেখছিল। তবে সমর্থকদের হতাশায় ডুবিয়ে আবারও সেমির টিকিট কাটল বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচের আগে ‘হিলসবোরো বিপর্যয়’-এর স্মৃতিতে এক মিনিট শোক পালন করে ক্লাবটি। সেই শোকের আবহেই এবার যোগ হলো আরও এক হতাশা—চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়।

কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে অ্যানফিল্ডে পিএসজির কাছে ২-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল অল রেডরা। দুই লেগ মিলিয়ে ৪-০ ব্যবধানে জিতে সেমিফাইনালে জায়গা করে নেয় ফরাসি চ্যাম্পিয়নরা। ম্যাচে জোড়া গোল করেন উসমান দেম্বেলে।

ম্যাচের আগে এক মিনিট নীরবতা পালন ও কালো আর্ম ব্যান্ড পরে মাঠে নামে লিভারপুল। শুরুতে আক্রমণাত্মক খেললেও মাঝপথে বড় ধাক্কা খায় দলটি—চোট পেয়ে মাঠ ছাড়েন হুগো একিতিকে। পরে বদলি হিসেবে নামেন মোহাম্মদ সালাহ। মিশরীয় এই তারকা নামার পর আক্রমণে গতি বাড়ে। তবে গোলের দেখা পায়নি স্বাগতিকরা।

বিরতির পর সুযোগ পেয়েও ব্যর্থ হন গাকপো। এমনকি পেনাল্টি পেলেও ভিএআর-এ তা বাতিল হয়। ম্যাচ যখন গোলশূন্য ড্রয়ের দিকে এগোচ্ছিল, তখনই ৭২ মিনিটে দেম্বেলের নিখুঁত শটে এগিয়ে যায় পিএসজি। যোগ করা সময়ে আবারও গোল করে ব্যবধান বাড়ান ব্যালন ডি’অর জয়ী এই ফরাসি তারকা। শেষ পর্যন্ত আর ঘুরে দাঁড়াতে পারেনি লিভারপুল।

এই জয়ে সেমিফাইনালে উঠেছে পিএসজি। যেখানে তাদের প্রতিপক্ষ হবে রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের ম্যাচের বিজয়ী দল।

বাংলাদেশ সময়: ৯:৫৪:৫৫   ৫০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ঘরের মাঠে চেলসির কাছে পয়েন্ট খোয়ালো লিভারপুল
ফেলিক্সের হ্যাটট্রিক, রোনালদোর ১০০তম সৌদি গোল—আল নাসরের দাপুটে জয়
দুই দিনের সফরে ঢাকা এসেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী
ফরিদপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ‌১১ই মে
সাকার গোলে ২০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনাল
রাতে বায়ার্ন-পিএসজি মহারণ, জয়ের সমীকরণে এগিয়ে যে
ব্রাদার্সকে উড়িয়ে ফাইনালে বসুন্ধরা কিংস
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের জয় ব্যাটে বলে সমান ফরিদপুরের সন্তান ‌ শিবলী
প্রতি বিদ্যালয়ে ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়া হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
তিন ম্যাচ হাতে রেখেই লিগ শিরোপা নিশ্চিত করল ইন্টার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ