উত্তপ্ত লড়াইয়ে বার্সাকে বিদায় করে ৯ বছর পর সেমিফাইনালে অ্যাতলেটিকো

প্রথম পাতা » খেলাধুলা » উত্তপ্ত লড়াইয়ে বার্সাকে বিদায় করে ৯ বছর পর সেমিফাইনালে অ্যাতলেটিকো
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬



উত্তপ্ত লড়াইয়ে বার্সাকে বিদায় করে ৯ বছর পর সেমিফাইনালে অ্যাতলেটিকো

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে শুরুটা স্বপ্নের মতো করেছিল বার্সেলোনা। প্রথমার্ধের মধ্যেই দুই গোল করে তারা ম্যাচে সমতা ফিরিয়ে আনে এবং ঘুরে দাঁড়ানোর জোরালো আশা জাগায়। তবে সেই আশা বেশিক্ষণ টিকল না। শেষ পর্যন্ত ২-১ গোলে জিতেও দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে পিছিয়ে থেকে বিদায় নিতে হয় কাতালানদের। আর সেমিফাইনালে জায়গা নিশ্চিত করে অ্যাতলেটিকো মাদ্রিদ।

মাদ্রিদের মাঠ মেট্রোপলিটানোয় ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল বার্সেলোনা। চতুর্থ মিনিটে লামিন ইয়ামালের গোলে এগিয়ে যায় তারা। এরপর ২৪তম মিনিটে ফেরান তোরেস ব্যবধান দ্বিগুণ করলে দুই লেগ মিলিয়ে সমতায় ফেরে সফরকারীরা। কিন্তু ৩১তম মিনিটে আদেমোলা লুকমানের গোলে আবারও এগিয়ে যায় অ্যাতলেটিকো।

দ্বিতীয়ার্ধে বল দখলে স্পষ্ট আধিপত্য দেখায় বার্সেলোনা। প্রায় ৭১ শতাংশ পজেশন নিয়ে একের পর এক আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি তারা। অ্যাতলেটিকোর গোলরক্ষক হুয়ান মুসোর দুর্দান্ত পারফরম্যান্স বার্সার সামনে বড় বাধা হয়ে দাঁড়ায়।

পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে ৭৭তম মিনিটে। ফাউলের জন্য প্রথমে হলুদ কার্ড পেলেও পরে ভিএআর-এর সাহায্যে সরাসরি লাল কার্ড দেখেন বার্সার ডিফেন্ডার এরিক গার্সিয়া। শেষ দিকে ১০ জন নিয়ে লড়তে হয় তাদের।

যোগ করা সময়েও সমতায় ফেরার সুযোগ তৈরি করেছিল বার্সা, কিন্তু তা কাজে লাগাতে পারেনি। শেষ বাঁশি বাজতেই উল্লাসে ফেটে পড়ে অ্যাতলেটিকো শিবির, আর হতাশায় ডুবে যায় বার্সেলোনা।

২০১৪ ও ২০১৬ সালের পর আবারও চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালে অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে হেরে বিদায় নিল বার্সা। আর এদিকে ২০১৭ সালের পর আবারও সেমিতে জায়গা করে নিল সিমিওনের দল।

বাংলাদেশ সময়: ১১:২৮:১৪   ৫৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


ঘরের মাঠে চেলসির কাছে পয়েন্ট খোয়ালো লিভারপুল
ফেলিক্সের হ্যাটট্রিক, রোনালদোর ১০০তম সৌদি গোল—আল নাসরের দাপুটে জয়
দুই দিনের সফরে ঢাকা এসেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী
ফরিদপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ‌১১ই মে
সাকার গোলে ২০ বছর পর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আর্সেনাল
রাতে বায়ার্ন-পিএসজি মহারণ, জয়ের সমীকরণে এগিয়ে যে
ব্রাদার্সকে উড়িয়ে ফাইনালে বসুন্ধরা কিংস
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে লিজেন্ডস অব রূপগঞ্জের জয় ব্যাটে বলে সমান ফরিদপুরের সন্তান ‌ শিবলী
প্রতি বিদ্যালয়ে ক্রীড়া শিক্ষক নিয়োগ দেওয়া হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী
তিন ম্যাচ হাতে রেখেই লিগ শিরোপা নিশ্চিত করল ইন্টার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ