মার্কিন নিষেধাজ্ঞাপ্রাপ্ত ট্যাংকারগুলো ‘ব্যর্থ হয়ে’ হরমুজের দিকে ফিরে গেল

প্রথম পাতা » আন্তর্জাতিক » মার্কিন নিষেধাজ্ঞাপ্রাপ্ত ট্যাংকারগুলো ‘ব্যর্থ হয়ে’ হরমুজের দিকে ফিরে গেল
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬



মার্কিন নিষেধাজ্ঞাপ্রাপ্ত ট্যাংকারগুলো ‘ব্যর্থ হয়ে’ হরমুজের দিকে ফিরে গেল

মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা ট্যাংকার রিচ স্টারি মঙ্গলবার পারস্য উপসাগর ছেড়ে যাওয়ার পর ব্যর্থ হয়ে বুধবার হরমুজ প্রণালীতে ফিরে এসেছে। জাহাজ চলাচল সংক্রান্ত তথ্য থেকে দেখা গেছে এমন চিত্র।

গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ইসলামাবাদে অনুষ্ঠিত শান্তি আলোচনা কোনো চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প রোববার ইরানের বন্দরগুলোর ওপর এই অবরোধের ঘোষণা দেন।

মার্কিন সেন্ট্রাল কমান্ড এক্স-কে জানায়, ‘প্রথম ২৪ ঘণ্টায় কোনো জাহাজই মার্কিন অবরোধ অতিক্রম করতে পারেনি। তারা আরও জানায় যে, ছয়টি জাহাজ মার্কিন বাহিনীর নির্দেশনা মেনে ঘুরে একটি ইরানি বন্দরে পুনরায় প্রবেশ করেছে।’

মার্কিন অবরোধের প্রথম দিন, মঙ্গলবারে, হরমুজ প্রণালী অতিক্রমকারী অন্তত আটটি জাহাজের মধ্যে চীনা মালিকানাধীন ট্যাংকার রিচ স্টারিও ছিল।

এছাড়া এক মার্কিন কর্মকর্তা জানান, মঙ্গলবার ওমান উপসাগরে অবস্থিত ইরানের চাবাহার বন্দর থেকে বের হওয়ার চেষ্টাকারী দুটি তেল ট্যাংকারকে একটি মার্কিন ডেস্ট্রয়ার থামিয়ে দিয়েছে

রিচ স্টারি একটি মাঝারি পাল্লার ট্যাংকার, যা প্রায় ২,৫০,০০০ ব্যারেল মিথানল বহন করছে এবং সংযুক্ত আরব আমিরাতের হামরিয়া বন্দর থেকে এটি বোঝাই করা হয়েছিল।

ফেব্রুয়ারিতে ইরানের ওপর মার্কিন-ইসরাইলের অভিযানের পর হরমুজ প্রণালী বন্ধ করে ইরান।

এরপর শান্তি আলোচনা ব্যর্থ হওয়ায় ট্রাম্প ইরানের বন্দরগুলোর ওপর অবরোধ দেয়। এই অবরোধ পণ্য পরিবহনকারী, তেল কোম্পানি এবং যুদ্ধ ঝুঁকি বীমাকারীদের জন্য আরও অনিশ্চয়তা সৃষ্টি করেছে। মঙ্গলবার শিল্প সূত্র জানিয়েছে, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হওয়ার আগে যেখানে দৈনিক ১৩০টিরও বেশি জাহাজ চলাচল করত, এখন সেই তুলনায় জাহাজ চলাচল এখন খুবই নগণ্য।

সূত্র: দ্য ইকোনমিক টাইমস

বাংলাদেশ সময়: ১১:৪৮:০৫   ৬৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


বিজয় দিবসের কুচকাওয়াজে ন্যাটোর নিন্দা করলেন পুতিন
তামিলনাড়ুর পরবর্তী মুখ্যমন্ত্রী বিজয়, শপথ আগামীকাল
শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী, শনিবার শপথগ্রহণ
নেপালের কাঠমান্ডুতে “South Asian Trade Fair 2026″ এ বাংলাদেশের অংশগ্রহণ
দ্বিপক্ষীয় প্রক্রিয়া পুনরুজ্জীবনে ঢাকার সঙ্গে কাজ করছে দিল্লি : ভারত
ভোট-পরবর্তী সহিংসতায় পশ্চিমবঙ্গে নিহত ৪
আমিরাতের পেট্রোলিয়াম স্থাপনায় ইরানের ড্রোন হামলা
নিজ আসনেই ডুবলেন মমতা, জয়ী শুভেন্দু
ইরানের নতুন শান্তি প্রস্তাব গ্রহণ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প
যুক্তরাষ্ট্রে লিমন-বৃষ্টি হত্যাকাণ্ড: স্মৃতি রক্ষায় যে পদক্ষেপ নিলো বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ