বেরোবিতে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » বেরোবিতে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা অনুষ্ঠিত
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬



বেরোবিতে ৪ দিনব্যাপী শহীদ আবু সাঈদ বইমেলা অনুষ্ঠিত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) জুলাই গণঅভ্যুত্থানের অগ্রসৈনিক আবু সাঈদ স্মরণে ‘শহীদ আবু সাঈদ বইমেলা ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

আজ বিকেলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে স্বাধীনতা স্মারক মাঠে চার দিনব্যাপী এ বইমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম।

সভায় শহিদুল ইসলাম বলেন, আবু সাঈদ যে স্বপ্ন দেখে জীবন দিয়েছে, সে স্বপ্ন যেন আমরা বাস্তবায়ন করতে পারি। আর সেই স্বপ্ন বাস্তবায়ন করতে হলে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জনের মূল হাতিয়ার হচ্ছে বই।

বিশ্ববিদ্যালয়কে একটি উন্মুক্ত দ্বার হিসেবে উল্লেখ করে তিনি শিক্ষার্থীদের সবদিকে নিজেদের বিকাশের আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. শওকত আলী বলেন, বইমেলা আলোকিত মানুষ গড়ার একটি মাধ্যম। এটি একটি সর্বজনীন উৎসব। উত্তরবঙ্গের মানুষের মাঝে বই পড়ার প্রতি যে আগ্রহ ও উদ্দীপনা আমরা দেখেছি, তা সত্যিই আশাব্যঞ্জক।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা এই আয়োজনগুলো করছি। শিক্ষার্থীদের জ্ঞান বিকাশে বিশ্ববিদ্যালয়ের অ্যাক্টিভিটিজে সম্পৃক্ত থাকা জরুরি। শিক্ষার্থীরা যত বেশি এসব কার্যক্রমে যুক্ত হবে, তাদের জ্ঞানের পরিধি তত বাড়বে।

উপাচার্য আরো বলেন, ভবিষ্যতে আমরা এই বইমেলার পরিসর আরো বড় করতে চাই।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন শহীদ আবু সাঈদ বইমেলা-২০২৬ এর আয়োজক উপ-কমিটির আহ্বায়ক ড. মো. মনিরুজ্জামান ।

এতে আরো বক্তব্য রাখেন তিস্তা ইউনিভার্সিটির চেয়ারম্যান মো. আশরাফুল আলম আল-আমিন, ইস্পাহানি লিমিটেডের সিনিয়র ডিভিশনাল ম্যানেজার শাহাদাত হোসেন এবং প্রিমিয়াম ফ্রুটস-এর ব্যবস্থাপনা পরিচালক আবু সাঈদ আল সাগর।

সমাপনী দিনে গ্রন্থ পর্যালোচনা, রম্য বিতর্ক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১২ থেকে ১৫ এপ্রিল চার দিনব্যাপী এই বইমেলায় আবু সাঈদ কর্নারসহ মোট ৩৫টি প্রকাশনা ও বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল অংশ নেয়।

বাংলাদেশ সময়: ২৩:৫৪:২৯   ১৩৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কৃষকদের সেচ সরঞ্জাম বিতরণ, সরিষাবাড়ীতে শুরু বৃক্ষরোপণ কর্মসূচি
দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় ইসরাইলি হামলা
র‌্যাব বিলুপ্তির পর আনুষ্ঠানিক যাত্রা শুরু এসআরবির
তেহরানের ‘সরাসরি’ বার্তা, যুদ্ধের অবসান ‘সন্নিকটে; বলে আশা ট্রাম্পের
যুক্তরাজ্য–ইসরায়েল মুখোমুখি, পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা-আন্তর্জাতিক চাপে কি নেতানিয়াহু
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
বাংলাদেশ-ইইউ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ
ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ বন্ধ নয়, নীতিমালার আওতায় আসছে: প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ