
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সুনামগঞ্জে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসনের উদ্যোগে আজ শনিবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমির হাসনরাজা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ, জেলা পরিষদের প্রশাসক মো. মিজানুর রহমান চৌধুরী, পুলিশ সুপার এবিএম জাকির হোসেন পিপিএম, সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দীন মুর্শেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রেজাউল হক ও নাদির আহমদ।
সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। গণতন্ত্রের প্রবর্তক হিসেবে তিনি বাকশালমুক্ত দেশ গঠনে ভূমিকা রেখেছেন। দুর্ভিক্ষ থেকে শুরু করে দেশের বিভিন্ন সংকটময় মুহূর্তে শহীদ জিয়া মানুষকে ঐক্যবদ্ধ করে বিপ্লবী চেতনায় এগিয়ে নিয়েছিলেন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জিয়াউর রহমানের ভূমিকা অপরিসীম।
জেলা কালচারাল অফিসার আহমেদ মঞ্জুরুল হক চৌধুরী পাবেলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যাপক ইমরান হোসেন চৌধুরী।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত সদস্য অ্যাডভোকেট আব্দুল হক, অতিরিক্ত পুলিশ সুপার চাতক চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শাকিলা রহমান, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক নিবাস রঞ্জন দাস, বীর মুক্তিযোদ্ধা আসাদ উল্লাহ সরকার, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হোসেন, স্কাউট লিডার বুরহান উদ্দিন, সাংবাদিক মুহাম্মদ আমিনুল হকসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ সময়: ১৭:১৪:৩৮ ১ বার পঠিত #জাতীয় বিপ্লব ও সংহতি দিবস #জিয়াউর রহমান #সুনামগঞ্জ জেলা প্রশাসন