ফরিদপুরে হাম রোগে আরো ২৩ সন্দেহভাজন শনাক্ত, মোট মৃত্যু ৪

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে হাম রোগে আরো ২৩ সন্দেহভাজন শনাক্ত, মোট মৃত্যু ৪
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬



ফরিদপুরে হাম রোগে আরো ২৩ সন্দেহভাজন শনাক্ত, মোট মৃত্যু ৪

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর জেলায় গত ২৪ ঘন্টার হামের‌ সর্বশেষ আপডেট প্রকাশ করেছে সিভিল সার্জন এর কার্যালয় ।

শুক্রবার (১৭ এপ্রিল) সকালে তারা জানায় ,ফরিদপুর জেলায় গত ২৪ ঘণ্টায় (সকাল ৮টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত) নতুন করে ২৩টি সন্দেহভাজন হাম রোগীর তথ্য পাওয়া গেছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি ২০২৬ থেকে ১৭ এপ্রিল ২০২৬ পর্যন্ত জেলায় মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩৪১ জনে। একই সময়ে হামজনিত মোট মৃত্যুর সংখ্যা রয়েছে ৪ জন।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় সর্বাধিক নতুন সন্দেহভাজন রোগী শনাক্ত হয়েছে গোপালগঞ্জ-১ এলাকায় ১৫ জন এবং সালথা উপজেলায় ২ জন। অন্য উপজেলাগুলোর মধ্যে আলফাডাঙ্গা, বোয়ালমারী, ভাঙ্গা, চরভদ্রাসন, নগরকান্দা, মধুখালী, সদরপুর ও ফরিদপুর সদরে নতুন কোনো রোগী শনাক্ত হয়নি।

চিকিৎসাধীন রোগীদের মধ্যে ফরিদপুর জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৬ জন। বর্তমানে সেখানে মোট ভর্তি রোগীর সংখ্যা ১৭ জন। একই সময়ে হাসপাতালটি থেকে ৭ জন ছাড়পত্র পেয়েছেন এবং মোট ছাড়পত্রপ্রাপ্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৭ জনে।
অন্যদিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ১৫ জন এবং পূর্বে ভর্তি ছিলেন ১৯ জন। বর্তমানে মোট ভর্তি রোগীর সংখ্যা ৩৪ জন। গত ২৪ ঘণ্টায় এ হাসপাতাল থেকে ১৫ জন ছাড়পত্র পেয়েছেন। এখন পর্যন্ত মোট ছাড়পত্র পেয়েছেন ১৫০ জন রোগী।

স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাম রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম জোরদার করা হয়েছে এবং জনগণকে শিশুদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী টিকা গ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে ।

বাংলাদেশ সময়: ১৩:০৫:০৮   ১৩৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দেশে কোনো ধর্মীয় স্থান ভাঙচুর করতে দেওয়া হবে না : পানিসম্পদ প্রতিমন্ত্রী
সালথায় সংঘর্ষের ঘটনায় কৃষকলীগ নেতা গ্রেপ্তার
ফরিদপুর সুগার মিলস হাইস্কুলে ঈদ-ই- মিলাদুন্নবী(সাঃ) উদযাপন
সদরপুরে পত্রিকায় সংবাদ প্রকাশের পর পাল্টে গেল স্কুলের বাউন্ডারীর চিত্র
অভিনেতা ফজলুর রহমান বাবুর পৈতৃক বাড়িতে দুঃসাহসিক চুরি
তৃতীয় অধিবেশনে সংসদীয় কমিটি গঠন ও গুরুত্বপূর্ণ বিলকে অগ্রাধিকার দেওয়া হবে: চীফ হুইপ
সালিশে বাইরের লোক, এরপরই একঘরে ভুক্তভোগী পরিবারের থানায় অভিযোগ
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
প্রিপেইড মিটারের স্থায়ী সমাধানে সংসদে কথা বলবো: কালাম

News 2 Narayanganj News Archive

আর্কাইভ