আলফাডাঙ্গায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রথম পাতা » ছবি গ্যালারী » আলফাডাঙ্গায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬



আলফাডাঙ্গায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় সৌদি প্রবাসীর স্ত্রী নাসরিন আক্তার সুমি (৩৫)-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার ভোররাতের কোনো এক সময় উপজেলার আলফাডাঙ্গা ইউনিয়নের ধলারচর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত নাসরিন আক্তার সুমি সৌদি প্রবাসী জাবেদ শেখের স্ত্রী।
সকাল আনুমানিক ৬টা ৫ মিনিটে ছেলে খালিদ হাসান (১৩) মায়ের কক্ষের দরজা বন্ধ দেখতে পেয়ে ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে জানালার ফাঁক দিয়ে তাকিয়ে দেখে, তার মা সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় আছেন। এ সময় তার চিৎকারে খালা সেলিনা বেগমসহ স্থানীয় লোকজন এগিয়ে আসেন এবং বিষয়টি থানায় জানানো হয়।
খবর পেয়ে আলফাডাঙ্গা থানার এসআই মনজুরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় দরজার তালা ভেঙে ঘরে প্রবেশ করেন এবং মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:৩৬:৪৭   ১১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ফরিদপুরে প্রায় ৯শ বোতল স্কাফ সিরাপসহ আটক একজন
আদালত চত্বর থেকে চুরি হওয়া গাড়িসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার
মিশরকে দুইয়ে ঠেলে গ্রুপসেরা হয়েই নকআউটে বেলজিয়াম
ডেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে বিধ্বস্ত করেছে ফ্রান্স
শরীরচর্চা ও খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সক্রিয় জীবনধারা গড়ে তোলা প্রয়োজন : সেনাপ্রধান
বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী
অনলাইন সাংবাদিকতাই এখন তথ্যের প্রধান মাধ্যম: সেতুমন্ত্রী
সকল ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা বর্তমান সরকারের মূল লক্ষ্য : জনপ্রশাসন প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে : ফখরুল
বিশ্বের সঙ্গে আগামী বাংলাদেশের সম্পর্কের মানদণ্ড স্থাপন করেছে প্রধানমন্ত্রীর সফর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ