সদরপুরে জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জেরে হামলা, গুরুতর আহত বৃদ্ধ; গ্রেপ্তার ১

প্রথম পাতা » ছবি গ্যালারী » সদরপুরে জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জেরে হামলা, গুরুতর আহত বৃদ্ধ; গ্রেপ্তার ১
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬



সদরপুরে জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জেরে হামলা, গুরুতর আহত বৃদ্ধ; গ্রেপ্তার ১

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সদরপুর উপজেলায় জমিজমা নিয়ে পূর্ব শত্রুতার জেরে এক বৃদ্ধের ওপর নৃশংস হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধকে বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে, তবে অন্য আসামিরা এখনও পলাতক রয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, সদরপুর উপজেলার আকোটেরচর ইউনিয়নের হালিম চৌধুরীর ডাঙ্গী এলাকার বাসিন্দা রাশেদ মোল্লা তার ছোট ভাই মিনা মোল্লার ওপর পরিকল্পিত হামলার অভিযোগ এনে সদরপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

এজাহারে বলা হয়, দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষ রাজিব শেখ, রেজাউল শেখ ও রেজিয়া বেগমের সঙ্গে তাদের দ্বন্দ্ব চলছিল। এরই জেরে গত ০৫ এপ্রিল ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৭টা ৩০ মিনিটে মিনা মোল্লা নিজ বাড়ি থেকে বের হলে পথে পূর্বপরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়।

এ সময় অভিযুক্তরা ব্যবহৃত মোটরসাইকেল দিয়ে ধাক্কা মেরে তাকে রাস্তার উপরে ফেলে দেয় এতে মিনা মোল্লার ডান পায়ে রক্তাক্ত জখম প্রাপ্ত হয় এবং পাশে থাকা ইট দিয়ে মাথায় ও পায়ের রানে, হাতে আঘাত করে গুরুতর জখম করা হয় বলে জানাগেছে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মিনা মোল্লাকে উদ্ধার করে প্রথমে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

রাশেদ মোল্লা জানান, হামলার পরও অভিযুক্তরা বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিচ্ছে, যার কারণে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ ঘটনায় সদরপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রেজাউল শেখকে গ্রেপ্তার করেছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন শাহ বলেন, “ঘটনার পরপরই পুলিশ দ্রুত ব্যবস্থা গ্রহণ করে একজন আসামিকে গ্রেপ্তার করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

বাংলাদেশ সময়: ২০:০৪:৪৭   ১১০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ধর্ষণ ও মাদকবিরোধী মানববন্ধন থেকে জামালপুরে ছাত্রলীগ নেতা আটক
কালকিনিতে ১৪৮টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সমন্বয় সভা
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
নরওয়ের সঙ্গে স্থানীয় সরকারে কারিগরি সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর
রোহিঙ্গা ক্যাম্পে ১৮ লাখ মানুষের নিরাপত্তায় ২২০০ সদস্য, জনবল সংকটকে চ্যালেঞ্জ বলছে এপিবিএন
সোনারগাঁওয়ে চাঞ্চল্যকর আইয়ুব হোসেন হত্যা মামলার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, গ্রেফতার ২
সিদ্ধিরগঞ্জ ও বন্দরে ডেঙ্গুর প্রকোপ আশঙ্কাজনক, প্রতিরোধে মাঠে নেমেছেন নাসিক প্রশাসক
তথ্যের সত্যতা যাচাই করতে গণমাধ্যমের প্রতি আহ্বান প্রেস সচিবের
প্রকল্প বাস্তবায়নে সময়সীমা ও স্বচ্ছতা নিশ্চিতের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

News 2 Narayanganj News Archive

আর্কাইভ