শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

বিএনপির সঙ্গে সমঝোতা স্মারকের প্রস্তাব তুরস্কের একে পার্টির

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিএনপির সঙ্গে সমঝোতা স্মারকের প্রস্তাব তুরস্কের একে পার্টির
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬



বিএনপির সঙ্গে সমঝোতা স্মারকের প্রস্তাব তুরস্কের একে পার্টির

শুরু থেকেই ম্যাচটা হাতে ছিল। এ ছাড়া চার-ছক্কার এই যুগে ৩০০ বলে ২৪৮ রান সহজই ছিল। সঙ্গে নিজেদের মাঠে খেলা। তবে সব কিছু পক্ষে থাকলেও জয় পাওয়া হয়নি বাংলাদেশের।

ম্যাচ শেষ করতে না পারার সেই পুরোনো রোগেই শেষ বাংলাদেশ। ফলাফল প্রথম ওয়ানডেতে ২৬ রানের পরাজয় বাংলাদেশের। নিউজিল্যান্ডের ২৪৮ রানের বিপরীতে ২২১ রানে থেমে যায় স্বাগতিকরা।

মিরপুরে লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ।
দলীয় ২১ রানের সময় নাথান স্মিথের করা ইনিংসের চতুর্থ ওভারে টানা দুই বলে ফেরেন তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত। সেখান থেকে তৃতীয় উইকেটে ৯৩ রানের জুটি গড়ে ম্যাচ নিজেদের দিকে নেন সাইফ হাসান ও লিটন দাস।

তবে লিটন-সাইফ আউট হতেই অন্য সতীর্থরাও তাদের পদ অনুসরণ করলেন। বিপরীতে শুধু শেষ পর্যন্ত লড়াই চালালেন তাওহিদ হৃদয়।
লাভ হয়নি, চেষ্টা পর্যন্তই ছিল। ফিফটি করে শুধু পরাজয়ের ব্যবধানটাই কমিয়েছেন মিডল অর্ডার ব্যাটার।

শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে দলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ ৫৫ রান করেছেন হৃদয়। সমান ২ চার ও ছক্কা হাঁকানো হৃদয়ের বিপরীতে ওপেনিংয়ে নেমে সর্বোচ্চ ৫৭ রান করেছেন সাইফ। তাদের বাইরে দুই অঙ্কের ঘর স্পর্শ করেছেন লিটন ও আফিফ হোসেন।

লিটনের ৪৬ রানের বিপরীতে ২৭ রান করেছেন আফিফ। আর কোনো ব্যাটারই দুই অংকের ঘর স্পর্শ করতে পারেনি। বাংলাদেশকে শেষ দিকে ধসিয়ে দিয়ে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন ব্লিয়ার টিকনার। দ্বিতীয় সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন স্মিথ।

অথচ, দ্বিতীয় সারির দল নিয়ে বাংলাদেশে এসেছে নিউজিল্যান্ড। আইপিএল-পিএসএল শুরু হওয়ায় তারকা ক্রিকেটারদের পায়নি কিউইরা। তারকাদের না পেলেও ঠিকই তিন ম্যাচের সিরিজ জয় দিয়ে শুরু করেছে তারা। প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ২৪৭ রান করে নিউজিল্যান্ড। বাংলাদেশি বোলারদের কৃপণতার বিপরীতে ফিফটি তুলে নিয়েছেন নিকোলস ও ডিন ফক্সক্রফট। ওপেনার নিকোলসের ৬৮ রানের বিপরীতে ৫৯ রানের ইনিংস খেলেন ফক্সক্রফট। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২টি করে উইকেট নেন শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ ও রিশাদ হোসেন।

বাংলাদেশ সময়: ২০:৫৫:২২   ১৬ বার পঠিত