ফরিদপুর- ৪ আসনের এমপি’কে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী শাখাওয়াত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুর- ৪ আসনের এমপি’কে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী শাখাওয়াত
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬



ফরিদপুর- ৪ আসনের এমপি’কে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন চেয়ারম্যান প্রার্থী শাখাওয়াত

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুলকে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময় ও অভিনন্দন জানিয়েছেন সদরপুর উপজেলার ঢেউখালী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ শাখাওয়াত হোসেন খান।

শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) বিকালে উপজেলার ঢেউখালী ইউনিয়নের বাবুচর কাচারী ডাঙ্গী গ্রামে তার নিজ বাড়িতে আয়োজিত এক সৌজন্য সাক্ষাতে তিনি এমপিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা বিএনপির আহবায়ক কাজী বদরুত জামান বদু, জিয়া শিশু কিশোর সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শাহ আলম রেজা, সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাহ আল মামুন শাহ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ উপলক্ষে, একই দিনে মোঃ শাখাওয়াত হোসেন খানের উদ্যোগে তার নিজ বাড়িতে দিনব্যাপী ইউনিয়নবাসীর জন্য খানাপিনার আয়োজন করা হয়। সকাল থেকে বিভিন্ন ওয়ার্ডের হাজার হাজার মানুষ এ আয়োজনে অংশগ্রহণ করেন। এতে গ্রামীণ পরিবেশে উৎসবমুখর পরিস্থিতির সৃষ্টি হয়।

স্থানীয়রা জানান, শাখাওয়াত হোসেন খান দীর্ঘদিন ধরে এলাকার সামাজিক ও মানবিক কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি নিয়মিত গণসংযোগ ও জনসম্পৃক্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ শাখাওয়াত হোসেন খান বলেন, “আমি সবসময় ঢেউখালী ইউনিয়নের মানুষের পাশে থাকতে চাই। এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য। সকলের দোয়া ও সমর্থন কামনা করছি।”

উল্লেখ্য, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে ঢেউখালী ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে ইতোমধ্যেই ব্যাপক প্রচারণা ও গণসংযোগ কার্যক্রম শুরু হয়েছে, যা দিন দিন আরও জোরদার হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১:১৬:৫৯   ১৪৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
মশক নিধন শিখতে ফ্লোরিডা নয়, ডোবার পাশে দাঁড়ানোর পরামর্শ প্রধানমন্ত্রীর
পাকিস্তানকে রুখে দিল বাংলাদেশ
নবীগঞ্জ সেতু ও পানি প্রকল্পে চীনা প্রতিষ্ঠানের আগ্রহ
জিয়ার মৃত্যুবার্ষিকীতে এতিম শিক্ষার্থীদের মাঝে পাঞ্জাবি বিতরণ করলেন স্বেচ্ছাসেবক দল
ঈদ শেষে সরকারি অফিসগুলোতে কর্মচাঞ্চল্য
শহীদ জিয়ার স্বাধীনতা ঘোষণার মাধ্যমেই আমরা বাংলাদেশ পেয়েছি: দুলু
‘জিয়াউর রহমান শুধু প্রেসিডেন্টই ছিলেন না, তিনি ছিলেন বাংলার রাখাল রাজা’
ইসরাইলের আয়রন ডোম ধ্বংস করল হিজবুল্লাহ
প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনায় ঈদ ব্যবস্থাপনায় ‘দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন’ এসেছে : মাহদী আমিন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ