ঐক্য ভাঙলে আবার ভারত থেকে দাদারা চলে আসবে : স্পিকার

প্রথম পাতা » ছবি গ্যালারী » ঐক্য ভাঙলে আবার ভারত থেকে দাদারা চলে আসবে : স্পিকার
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬



ঐক্য ভাঙলে আবার ভারত থেকে দাদারা চলে আসবে : স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, ‘দেশের মানুষ মাফিয়া সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ ছিল। এ ঐক্য যেন আর না ভাঙে। ঐক্য ভাঙলে আবার ভারত থেকে দাদারা চলে আসবে। তারা আবার আগের মতো লুণ্ঠনের রাজ্য কায়েম করতে চাইবে।
আমরা আর এ ধরনের বাংলাদেশ দেখতে চাই না। যেখানে মানুষ গুম হবে, মানুষ ভয়ে থাকবে, আতঙ্কে ঘুমাতে পারবে না।’

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ মিলনায়তনে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমি ছাত্রসমাজকে ধন্যবাদ জানাই।
তারা মাফিয়া সরকারকে বিদায় করে বাংলাদেশের উন্নয়নের পথকে সুগম করেছে।’

হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘আওয়ামী লীগের উদাহরণ আমাদের চোখের সামনে আছে। অন্যায়, অবিচার, লুটপাট, সন্ত্রাস করলে কী হয় ফলাফল তো দেখেছেন। ছয় বারের এমপিকে ঘর থেকে বের হতে দেয়নি।
তারা ভাবছে এভাবে দিন যাবে। সেজন্য আল্লাহর গজর তাদের ওপর পড়েছে।’

স্পিকার বলেন, ‘দলবাজি আর করবেন না। রাজনৈতিক মতাদর্শের কারণে কাউকে হয়রানি করবেন না। জামায়াতে ইসলামী ভদ্র লোকের দল সংসদে তারা খুব ভালো ব্যবহার করে।
এক সময় তারা আমাদের মিত্র দল ছিল। তাদের অনুরোধ করব আপনারা-বিএনপি মিলেমিশে চলবেন।’

তিনি বলেন, ‘সরকারি দল জনগণকে আশ্বস্ত করতে হবে এটা আওয়ামী লীগ না। আমরা সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করব না। আগামী দিনে স্থানীয় সরকার বা যে কোনো নির্বাচন হবে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা আমরা করব। যাতে করে আপনারা সঠিকভাবে ভোট দিতে পারেন।’

সংবর্ধনা অনুষ্ঠানে তজুমদ্দিন উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোম্তফা মিন্টু, সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টু, ভোলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আমিরুল ইসলাম বাছেত, উপজেলা বিএনপি নেতা হাসান মাকসুদুর রহমান, জাকির হোসেন হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:৩১:৪০   ৬৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
রবীন্দ্রনাথের কবিতায় উদ্বুদ্ধ হয়ে জনগণ বাংলাদেশকে স্বৈরাচারমুক্ত করেছে - চীফ হুইপ
ঘরের মাঠে চেলসির কাছে পয়েন্ট খোয়ালো লিভারপুল
সরকার গণতন্ত্র ও সংবিধানবিরোধী কাজ করছে: গোলাম পরওয়ার
সিলেটের রেল যোগাযোগ উন্নয়নে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার : হাবিবুর রশিদ
মেধার বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান জরুরি: ভূমিমন্ত্রী
ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গনে প্রভু জগৎবন্ধু সুন্দর ১৫৬তম পুনর্মিলনী অনুষ্ঠিত
ক্যাবল অপারেটরদের যৌক্তিক সমস্যা সমাধানে পাশে থাকবে সরকার : আইসিটি মন্ত্রী
ফরিদপুর জেলা খেলাঘরের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
জাফর উল্লাহ চৌধুরীর জীবন ও কর্ম আমাদের পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা দরকার : প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ