জানালার ফাঁকে ‘তীক্ষ্ণ দৃষ্টি’: শিক্ষামন্ত্রীর অন্যরকম কেন্দ্র পরিদর্শন

প্রথম পাতা » ছবি গ্যালারী » জানালার ফাঁকে ‘তীক্ষ্ণ দৃষ্টি’: শিক্ষামন্ত্রীর অন্যরকম কেন্দ্র পরিদর্শন
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬



জানালার ফাঁকে ‘তীক্ষ্ণ দৃষ্টি’: শিক্ষামন্ত্রীর অন্যরকম কেন্দ্র পরিদর্শন

পরীক্ষাকেন্দ্রের পুরোনো ভবনের বারান্দা। ধুলোমাখা জানালার কাচের একটি সরু ফাঁক। সেই ফাঁক দিয়েই ভেতরের দিকে ঝুঁকে নিবিষ্ট মনে তাকিয়ে আছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এক হাত পেছনে রাখা, চোখে চশমা আর কানে এয়ারপড–মন্ত্রীর এমন একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সকালে এনটিআরসিএর অধীন সহকারী প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা চলাকালীন রাজধানীর কয়েকটি কেন্দ্র পরিদর্শনে যান মন্ত্রী। সেখানে প্রথাগত পরিদর্শনের বাইরে তার এমন নিবিড় পর্যবেক্ষণ নজর কেড়েছে সংশ্লিষ্টদের।

মন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা ছবিগুলোতে দেখা যায়, তিনি কেন্দ্রের একটি হলের বাইরে দাঁড়িয়ে জানালার কাচের ফাঁক দিয়ে ভেতরের পরিবেশ দেখছেন। জানালার ওপাশে আবছা অন্ধকারে তখন গভীর মনোযোগে পরীক্ষা দিচ্ছিলেন প্রার্থীরা। মন্ত্রী যেন বাইরে থেকেই পরখ করে নিচ্ছিলেন হলের ভেতরের শৃঙ্খলা ও স্বচ্ছতা।

এদিন সকাল ৯টায় পরীক্ষা শুরু হওয়ার পর ড. মিলন একে একে রাজধানীর সরকারি বাংলা কলেজ, ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ও তেজগাঁও কলেজ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি পরীক্ষা কার্যক্রমের সার্বিক পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেন। এ সময় শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন। কেন্দ্র সচিবদের সঙ্গে আলাপকালে মন্ত্রী পরীক্ষা যেন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ না হয়, সে বিষয়ে কঠোর নির্দেশনা দেন।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, আজ সকাল ৯টা থেকে চার ধাপে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে ‘ক’ গ্রুপের পরীক্ষা সম্পন্ন হয়েছে। সূচি অনুযায়ী, ‘খ’ গ্রুপের পরীক্ষা বেলা ১১টা ৩০ থেকে ১২টা ৩০, ‘গ’ গ্রুপের পরীক্ষা দুপুর ২টা থেকে ৩টা এবং সবশেষ ‘ঘ’ গ্রুপের পরীক্ষা বিকেল ৪টা ৩০ থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে।

ঢাকার মোট ৯টি কেন্দ্রে এমসিকিউ পদ্ধতিতে এই নিয়োগ পরীক্ষা নেয়া হচ্ছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষার্থীদের প্রবেশপত্রের নির্দেশনা অনুযায়ী কঠোর নিরাপত্তা ও শৃঙ্খলার মধ্য দিয়ে পরীক্ষা গ্রহণের সব প্রস্তুতি নেয়া হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:৪২:৩০   ১৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে
নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ২০
কৃষকের বরাদ্দও খেয়েছেন আ.লীগ নেতাকর্মীরা: কৃষিমন্ত্রী
আগামী বছর সঠিক সময়ে বৃত্তি পরীক্ষা হবে: ববি হাজ্জাজ
হামে আক্রান্ত শিশুদের দেখতে শিশু হাসপাতালে জামায়াত আমির
জানালার ফাঁকে ‘তীক্ষ্ণ দৃষ্টি’: শিক্ষামন্ত্রীর অন্যরকম কেন্দ্র পরিদর্শন
ইত্যাদি ফাউন্ডেশনের বৃত্তি পেলেন নোয়াখালীর ৫০ শিক্ষার্থী
শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকগণ দূত হিসেবে কাজ করবে - নৌপরিবহন মন্ত্রী
দেশে ৩ ফসল উৎপাদন জিয়াউর রহমানের অবদান : হুইপ দুলু
ফরিদপুরে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ