ইত্যাদি ফাউন্ডেশনের বৃত্তি পেলেন নোয়াখালীর ৫০ শিক্ষার্থী

প্রথম পাতা » চট্টগ্রাম » ইত্যাদি ফাউন্ডেশনের বৃত্তি পেলেন নোয়াখালীর ৫০ শিক্ষার্থী
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬



ইত্যাদি ফাউন্ডেশনের বৃত্তি পেলেন নোয়াখালীর ৫০ শিক্ষার্থী

ইত্যাদি ফাউন্ডেশন আয়োজিত বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও পুরস্কার প্রদান করা হয়েছে। আজ সকালে স্থানীয় শহীদ আমান উল্যাহ উচ্চবিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে এই সনদপত্র ও পুরস্কার তুলে দেওয়া হয়।

নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুরের কৃতী সন্তানদের অর্থায়নে পরিচালিত বেসরকারি সংস্থা ইত্যাদি ফাউন্ডেশন। ১৯৯১ সালে প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশন, এলাকার মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার লক্ষ্যে প্রতিবছর ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য বৃত্তি পরীক্ষার আয়োজন করে। প্রতিবছর এই বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কার ও সনদপত্র প্রদান করা হয়।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক মুহাম্মদ ইসমাইল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ, ক্রেস্ট, স্কুলব্যাগ ও সনদপত্র তুলে দেন।

শহীদ আমান উল্যাহ উচ্চবিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব আবু নাছের টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ভুলুয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু জাফর মুহাম্মদ হারুন, ইত্যাদি ফাউন্ডেশনের স্থায়ী পরিষদ সদস্য কাজী আসাদ উল্লাহ দিদার এবং বৃত্তির পৃষ্ঠপোষক প্রবাসী ব্যবসায়ী মো. কামরুল হাসান ওরফে বাবু।

জেলার বেগমগঞ্জ, সেনবাগ ও সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে অংশ নেয়া ৫০ জন কৃতী শিক্ষার্থীর মাঝে এসব বৃত্তি প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ১৬:৩৮:০৬   ১৩৮ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

চট্টগ্রাম’র আরও খবর


কুমিল্লায় গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
গুজব ও অপতথ্য ছড়িয়ে দুর্গোৎসবকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ দেওয়া হবে না
কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্যে কাজ করছে সরকার : কৃষিমন্ত্রী
পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোন সুযোগ নেই : পানিসম্পদ মন্ত্রী
শ্রমজীবী নারীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার : শ্রমমন্ত্রী
মৎস্য-প্রাণিসম্পদ খাতে মাঠপর্যায়ে কার্যক্রম জোরদারের আহ্বান মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর
জটিলতা কাটিয়ে আজ আসছে রুপপুরের পারমাণবিক জ্বালানি
জামায়াতকে হেফাজতের কাছ থেকে ইসলামের প্রচার শেখা উচিত: রাশেদ খাঁন
মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড
প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

News 2 Narayanganj News Archive

আর্কাইভ