নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ২০

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ২০
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬



নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ২০

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের মধ্যে মাদক, ডাকাতির প্রস্তুতি, চুরি ও অন্যান্য অপরাধে জড়িত আসামিরা রয়েছেন।

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী।

গ্রেপ্তাররা হলেন—নাদিম (২৪), শিপন (২৯), মো. সোহেল (৩৮), জসীম ওরফে বাবু (৪২), মো. আল-ইমরান (২৪), মো. সিয়াম হোসেন (২৪), মো. হিমেল (২৩), মো. আজিজুল (২৫), মো. ইমান হোসেন (২৩), মো. ফাহিম হোসেন (২৩), সুজন (২৫), জাকির (৪০), মো. জাহাঙ্গীর হোসেন (৩১), মো. ইদ্রিস আলী (২৯), মো. স্বপন হোসেন (৩৫), আ. কাদির ওরফে ফালান (৩২), নাঈম (২০), মো. আল আমিন ওরফে শিপন (২৫), মো. সিফাত (২০), মো. শামীম (২১)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জ থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১০ নম্বর ওয়ার্ডের চিত্তরঞ্জন এলাকা থেকে শুরু করে এসিআই পানির কল সংলগ্নসহ বিভিন্ন স্থানে তল্লাশি চালানো হয়। এ সময় ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুজনকে আটক করা হয়। এ ছাড়া ডাকাতির প্রস্তুতি মামলায় দুজন, চুরির মামলায় দুজন এবং অন্যান্য অপরাধে জড়িত আরো ১৪ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান মুন্সী বলেন, ‘মাদকসহ যেকোনো অপরাধ দমনে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।’

বাংলাদেশ সময়: ১৭:০৪:০৯   ১৬৭ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ঠেকাতে প্রশাসন ও বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফ কর্তৃপক্ষের জরুরি সভা অনুষ্ঠিত
সদরপুরে অবৈধভাবে মাছ ধরার দায়ে দুই জেলের জেল ও জাল জব্দ
ইরানের সামরিক শক্তি ধ্বংসের দাবি মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর
শাকিরার লাইভ কনসার্ট দেখুন ঘরে বসে
পাকিস্তানের কাছে হেরে সোনা জয়ের স্বপ্ন শেষ বাংলাদেশের
ইথিওপিয়ায় তীব্র সংঘর্ষে নিহত ৫২, আহত ৭০০
ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের
ফেনীর উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী
আজ আন্তর্জাতিক প্রবীণ দিবস
৪ গোলের জয় পেল মেসিবিহীন নতুন যুগের আর্জেন্টিনা

News 2 Narayanganj News Archive

আর্কাইভ