সরকার জ্বালানি তেল নিয়ে নাটক করল: নাহিদ ইসলাম

প্রথম পাতা » ছবি গ্যালারী » সরকার জ্বালানি তেল নিয়ে নাটক করল: নাহিদ ইসলাম
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬



সরকার জ্বালানি তেল নিয়ে নাটক করল: নাহিদ ইসলাম

সংকট নেই বলে সরকার জ্বালানি তেল নিয়ে একটি নাটক করেছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার (১৯ এপ্রিল) সমসাময়িক রাজনীতি ও সাংগঠনিক বিষয় নিয়ে রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় নাগরিক পার্টির জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘সরকার একটি নাটক করল। তেল সংকট নেই; এসব বলে দাম বাড়িয়ে ফেলল। পুরোটাই সরকারের পরিকল্পিত কাণ্ড। সিন্ডিকেটের প্রভাবে এটা করা হয়েছে।’

এনসিপির সঙ্গে আপ বাংলাদেশ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এবি পার্টির যুক্ত হওয়ার বিষয়ে নাহিদ বলেন, ‘আমাদের একটি বিস্তর ঐক্যের প্রয়োজন এই মুহূর্তে, যার কারণে এই সিদ্ধান্ত।’

তিনি বলেন, ‘আমরা কোনো পুরনো বন্দোবস্তে ফিরে যেতে চাই না, সব সাংবিধানিক প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হয়েছে।’

চিফ হুইপের ব্যঙ্গ কার্টুন করার কারণে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে, যা বাকস্বাধীনতা হরণ বলে মন্তব্য করেন তিনি।

এ সময় আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ, প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদ, এবি পার্টির ব্যারিস্টার সানি আব্দুল হক, জুলাই শহীদ ও বিভিন্ন প্ল্যাটফর্মের ৪৭ সদস্য জাতীয় নাগরিক পার্টিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।

নেতারা বলেন, জাতীয় স্বার্থ রক্ষায় বৃহত্তর প্রয়োজনে এই মুহূর্তে সবার একীভূত হওয়া প্রয়োজন।

বাংলাদেশ সময়: ১৬:৪১:৫৫   ১১১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সালথায় নিষিদ্ধ চায়না দুয়ারী জালের বিরুদ্ধে অভিযান, জব্দ ৫০টি
আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা
যে শর্তে রেখার সঙ্গে ‘সিলসিলা’ সিনেমায় কাজ করতে রাজি হন জয়া বচ্চন
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে আগামী অর্থবছরে : ত্রাণমন্ত্রী
ফ্যামিলি কার্ডের নামে টাকা নিলে আমি নিজে মামলা করব : ডেপুটি স্পিকার
সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে কমিশন : ইসি সচিব
পাচারকৃত অর্থ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের সুপারিশ
চীন-বাংলাদেশ সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে : ইয়াও ওয়েন
শেরপুরে ফ্রিল্যান্সিং এবং এআই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
ইইউতে ব্রিটেনকে স্বাগত জানালেন মাখোঁ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ