ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি

প্রথম পাতা » ছবি গ্যালারী » ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬



ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান করেছেন বিলকিস জাহান রিমি। আজ সচিবালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের নিকট মন্ত্রীর ডাক ও টেলিযোগাযোগ বিভাগের অফিসকক্ষে তিনি আনুষ্ঠানিকভাবে যোগদানপত্র দাখিল করেন। এসময় মন্ত্রী নবযোগদানকৃত সচিবকে ফুল দিয়ে স্বাগত জানান।

গত ১৫ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে বিলকিস জাহান রিমিকে বস্ত্র ও পাট মন্ত্রণালয় থেকে বদলি করে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে পদায়ন করা হয়।

বিসিএস প্রশাসন ক্যাডারের ১৭ ব্যাচের কর্মকর্তা বিলকিস জাহান রিমি প্রশাসনিক কর্মকাণ্ডে দীর্ঘ অভিজ্ঞতাসম্পন্ন একজন দক্ষ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬:৫০:১৭   ১০৬ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আন্তর্জাতিক প্রবীণ দিবসে র‍্যালি ও আলোচনা সভা
যে শর্তে রেখার সঙ্গে ‘সিলসিলা’ সিনেমায় কাজ করতে রাজি হন জয়া বচ্চন
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে আগামী অর্থবছরে : ত্রাণমন্ত্রী
ফ্যামিলি কার্ডের নামে টাকা নিলে আমি নিজে মামলা করব : ডেপুটি স্পিকার
সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবে কমিশন : ইসি সচিব
পাচারকৃত অর্থ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের সুপারিশ
চীন-বাংলাদেশ সম্পর্ক ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে : ইয়াও ওয়েন
শেরপুরে ফ্রিল্যান্সিং এবং এআই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন
ইইউতে ব্রিটেনকে স্বাগত জানালেন মাখোঁ
শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখা ব্যক্তিদের রাষ্ট্রীয়ভাবে মূল্যায়নের আহ্বান রাষ্ট্রপতির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ