ইরান ‘শান্তিপ্রিয়’, দেশটি শুধু আত্মরক্ষা করছে : ইরানের প্রেসিডেন্ট

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইরান ‘শান্তিপ্রিয়’, দেশটি শুধু আত্মরক্ষা করছে : ইরানের প্রেসিডেন্ট
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬



ইরান ‘শান্তিপ্রিয়’, দেশটি শুধু আত্মরক্ষা করছে : ইরানের প্রেসিডেন্ট

‘ইরান একটি শান্তিপ্রিয় দেশ এবং তারা যুদ্ধ চায় না’ বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান। তিনি জানান, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান শুধু আত্মরক্ষার করছে।

তিনি বলেন, ‘তার দেশ শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। ইরান কোনো দেশকে আক্রমণ করেনি এবং ভবিষ্যতেও অন্যদের ওপর হামলা করার কোনো ইচ্ছা নেই।
দেশটির বর্তমান পদক্ষেপ শুধু বৈধ আত্মরক্ষার অংশ।’

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানায়, তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগ তোলেন। তিনি বলেন, এসব কাজ আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। একই সঙ্গে এটি মানবাধিকারের ক্ষেত্রে দ্বিমুখী আচরণের প্রমাণ।

আইএসএনএ বার্তা সংস্থার উদ্ধৃতি দিয়ে পেজেশকিয়ান বলেন, ‘আমরা কোনো দেশকে আক্রমণ করিনি। বর্তমান পরিস্থিতিতেও কারো ওপর হামলার ইচ্ছা আমাদের নেই। আমরা শুধু বৈধভাবে নিজেদের রক্ষা করছি।’

তিনি আরো বলেন, ‘ইরান যুদ্ধ চায়, এমন কথা বলা ঠিক হবে না।
একজন মানুষ যেমন আক্রমণের জবাব দেয়, তেমনই একটি দেশও হামলার বিরুদ্ধে নিজেদের রক্ষা করে।’

বাংলাদেশ সময়: ১৭:০৬:৩৩   ১২৩ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে যা বললেন ট্রাম্প
কৃত্রিম বুদ্ধিমত্তার বিকাশে মানবাধিকার ও সমতা নিশ্চিত করতে হবে: আইরিন খান
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর আহ্বান পুনর্ব্যক্ত করলেন আইরিন খান
ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের কৌশলগত বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি
ইরানের বিমান সংস্থার ওপর মার্কিন নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি চায় ইরাক
শেখ হাসিনার বিষয়ে বাংলাদেশ ও ভারত সিদ্ধান্ত নেবে বলে আশা করে যুক্তরাষ্ট্র
জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ বর্জনকারীদের তালিকা করছে ইসরাইল
সৌদি আরবের জেদ্দায় ৪র্থ ‘সৌদি ফ্যাশন অ্যান্ড টেক্স এক্সপো ২০২৬’-এ বাংলাদেশের বর্ণাঢ্য ও সফল অংশগ্রহণ
ব্রাজিলের ডানপন্থী রাজনীতিতে নিজের জায়গা তৈরি করছেন মিশেল বলসোনারো

News 2 Narayanganj News Archive

আর্কাইভ