পরীক্ষায় কোনো নকলের সুযোগ পাবে না শিক্ষার্থীরা : এমপি সেলিম রেজা

প্রথম পাতা » ছবি গ্যালারী » পরীক্ষায় কোনো নকলের সুযোগ পাবে না শিক্ষার্থীরা : এমপি সেলিম রেজা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬



পরীক্ষায় কোনো নকলের সুযোগ পাবে না শিক্ষার্থীরা : এমপি সেলিম রেজা

সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিম রেজা বলেছেন, ‘স্মার্টফোন ছেড়ে তোমরা পড়ালেখার টেবিলে ফিরে এসো। এখনো অনেক সময় আছে। এবার পরীক্ষায় কোনো ধরনের নকলের সুযোগ পাবে না।’

রবিবার (১৯ এপ্রিল) সকাল ১১টায় কাজিপুর সরকারি মনসুর আলী কলেজের ছাত্রাবাস ও একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘কলেজের মসজিদ নির্মাণ করা হবে। বিদ্যমান মাঠকে খেলার উপযোগী করে তোলা হবে। ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য গাড়ির বিষয়টিও বিবেচনায় নেওয়া হবে। তোমাদের ভালো ফলাফলের মাধ্যমে এই কলেজটিকে আমি বিভাগের মধ্যে প্রথম সারিতে দেখতে চাই।

এর আগে তিনি শিক্ষা প্রকৌশল বিভাগের আওতায় নির্মিত ১৬৪ জন শিক্ষার্থীর আবাসন সুবিধাসংবলিত ৫ তলাবিশিষ্ট একটি ছাত্রাবাস এবং ৬ তলাবিশিষ্ট একটি একাডেমিক ভবনের উদ্বোধন করেন। এরপর প্রধান অতিথিকে গার্ড অব অনার প্রদান করে কলেজের বিএনসিসি দল। পরে তিনি কলেজের পাঠাগার পরিদর্শন শেষে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে অংশ নেন।

ইতিহাস বিভাগের প্রভাষক ফিরোজ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোহাম্মদ আবুল বাশার, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা ২০২৬ এর আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম এবং অ্যাডভোকেট রবিউল হাসান।

বাংলাদেশ সময়: ১৭:৪১:১৬   ৭৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বহু নারী-শিশুকে অন্যায়ভাবে বাংলাদেশ সীমান্তে ঠেলে দিচ্ছে বিএসএফ
নির্বাচনে জিতে বিসিবি সভাপতি তামিম
গ্রামে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
বাজেটে তিনটি বিষয় গুরুত্ব না দিলে অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব নয় : বিকেএমইএ সভাপতি
সরকার শিল্প বর্জ্য পুনঃব্যবহার করে টেকসই শিল্পায়ন জোরদারের পরিকল্পনা করছে: শিল্পমন্ত্রী
সনদনির্ভর নয়, দক্ষ ও কর্মমুখী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
মধুখালী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত
নারায়ণগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত
সংসদে সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাব গৃহীত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ