​সরিষাবাড়ীর বীর বরবাড়িয়া সড়ক এখন ‘মরণ ফাঁদ’, চরম দুর্ভোগে এলাকাবাসী

প্রথম পাতা » ছবি গ্যালারী » ​সরিষাবাড়ীর বীর বরবাড়িয়া সড়ক এখন ‘মরণ ফাঁদ’, চরম দুর্ভোগে এলাকাবাসী
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬



​সরিষাবাড়ীর বীর বরবাড়িয়া সড়ক এখন ‘মরণ ফাঁদ’, চরম দুর্ভোগে এলাকাবাসী

জামালপুর প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নে একটি গুরুত্বপূর্ণ পাকা সড়ক এখন এলাকাবাসীর জন্য এক আতঙ্কের নাম। উপজেলার বীর বরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কটি ভারী বর্ষণে ধসে গিয়ে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। বর্তমানে সড়কটি যান চলাচলের অযোগ্য হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছেন কয়েক হাজার মানুষ।

​আজ রোববার (১৯ এপ্রিল) দুপুরে সরজমিনে গিয়ে দেখা যায়, বীর বরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলজিইডি’র (LGED) আওতাধীন পাকা রাস্তাটির একটি বড় অংশ ধসে গিয়ে গভীর খাদের সৃষ্টি হয়েছে। গুরুত্বপূর্ণ এই সড়কটি দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ এবং অসংখ্য যানবাহন চলাচল করে। তবে বর্তমান ভাঙনের ফলে রাস্তাটি এতটাই বিপজ্জনক হয়ে পড়েছে যে, যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।

​স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই রাস্তাটি ধসে যাওয়ায় এখন রিকশা, ভ্যান বা অটোরিকশা চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। সাধারণ মানুষের পায়ে হেঁটে চলাও দায় হয়ে পড়েছে। বিশেষ করে বিদ্যালয়ের পাশেই এই ভাঙন থাকায় কোমলমতি শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতে চরম ঝুঁকি নিতে হচ্ছে। অভিভাবকরা সবসময় আতঙ্কে থাকছেন বড় কোনো দুর্ঘটনার।

​”রাস্তাটা এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। দিনের বেলা কোনোমতে দেখে চলা গেলেও রাতে এখান দিয়ে চলাচল একেবারেই অসম্ভব। এলজিইডি কর্তৃপক্ষ যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তবে যেকোনো দিন বড় কোনো প্রাণহানি ঘটতে পারে।” জনস্বার্থে এবং দুর্ভোগ লাঘবে সড়কটি দ্রুত মেরামতের জন্য এলাকাবাসী সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন।

​এ বিষয়ে কামরাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলমগীর হোসেন জানান, ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ইতোমধ্যে উপজেলা প্রকৌশল বিভাগকে (এলজিইডি) বিষয়টি অবহিত করা হয়েছে। তারা আশা করছেন দ্রুতই এর সমাধান হবে।

​উপজেলা এলজিইডি কর্মকর্তা গোলাম কিবরিয়া তমাল বলেন, “আমরা রাস্তার ভাঙনের বিষয়টি অবগত হয়েছি। জনদুর্ভোগ লাঘবে দ্রুততম সময়ের মধ্যে সংস্কার কাজ শুরু করা হবে।”

বাংলাদেশ সময়: ১৭:৩৭:১৯   ২১৪ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
জামালপুর রেলওয়ে ওভারপাসে বোমা সদৃশ বস্তু উদ্ধার, শহরজুড়ে আতঙ্ক
হুতিদের ১২ দিনের হামলায় ইয়েমেনের ৫১ বেসামরিক নাগরিক নিহত
জলবায়ু সংকটের দায় যাদের, অর্থায়নের দায়িত্বও তাদের
বাংলাদেশের স্বপ্ন ভেঙে প্রথমবার ফাইনালে পাকিস্তান
ডিসেম্বর পর্যন্ত গ্যাসের চাহিদা মেটানোর মজুদ আছে : জ্বালানিমন্ত্রী
পৃথিবীর যেকোনো জাতির চাইতে বাংলার দামাল সন্তানেরা সাহসী - স্পীকার
মুকসুদপুরে কৃতী ১৮ শিক্ষার্থীকে বৃত্তি ও সংবর্ধনা দিল ‘আলোর পথে দিগনগর’
প্রযুক্তিনির্ভর নজরদারিতে অপরাধ প্রতিরোধ করতে চাই: ববি হাজ্জাজ

News 2 Narayanganj News Archive

আর্কাইভ