রবিবার, ১৯ এপ্রিল ২০২৬

ফরিদপুরে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট ২০২৫-২৬

প্রথম পাতা » খেলাধুলা » ফরিদপুরে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট ২০২৫-২৬
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬



ফরিদপুরে প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট ২০২৫-২৬

ফরিদপুর জেলা প্রতিনিধি: ফরিদপুরে মৌসুমের প্রথম ম্যাচ ‘টাই’ ফরিদপুরে অনুষ্ঠিত প্রাইম ব্যাংক জাতীয় ক্রিকেট ‌ প্রতিযোগিতায় ‌চলতি মৌসুমের প্রথম ‘টাই’ ম্যাচের দেখা মিলেছে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ম্যাচে দুই দলই সমান রান সংগ্রহ করায় শেষ পর্যন্ত ম্যাচটি ‘টাই’ হিসেবে ঘোষণা করা হয়।
এই খেলায় মোকাবেলা করেছিল ফরিদপুর উচ্চ বিদ্যালয় বনাম ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয় ‌ এতে ফরিদপুর উচ্চ বিদ্যালয় ৩১:১ ওভারে ১০ উইকেট হারিয়ে ১৭৬ রান সংগ্রহ করে ‌ জবাবে ‌ময়েজ উদ্দিন ‌ উচ্চ বিদ্যালয় ও ৩৪,১ ওভারে ‌ ১০ উইকেট হারিয়ে ‌ ১৭৬ রান সংগ্রহ করলে ম্যাচ টাই হয়।
ফরিদপুর স্টেডিয়াম এই খেলাটি গতকাল শনিবার ‌ অনুষ্ঠিত হয়।

স্থানীয় ক্রীড়া সংশ্লিষ্টরা মনে করছেন, এমন প্রতিযোগিতামূলক ম্যাচ স্কুলপর্যায়ের ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি ভবিষ্যৎ জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাংলাদেশ সময়: ১৮:৪২:৫৬   ৩৮ বার পঠিত