সদরপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে দুই ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা

প্রথম পাতা » ছবি গ্যালারী » সদরপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে দুই ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬



সদরপুরে অবৈধভাবে মাটি কাটার দায়ে দুই ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলায় অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি কাটার অপরাধে দুই ব্যক্তিকে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের পূর্ব জরিপের ডাংগী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। থানা পুলিশের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।

অভিযানকালে বাণিজ্যিক উদ্দেশ্যে অবৈধভাবে কৃষিজমি থেকে মাটি খনন ও উত্তোলনের প্রমাণ পাওয়ায় ‘বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর সংশ্লিষ্ট ধারায় দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।

জরিমানাপ্রাপ্তরা হলেন— উপজেলার আকোটেরচর এলাকার কালাম শেখের ডাংগীর বাসিন্দা আবুল কালাম আজাদ (পিতা: শেখ সমাদ) এবং চরবিষ্ণুপুর ইউনিয়নের রায়ের ডাংগীর বাসিন্দা লিটন (পিতা: শেখ কচিউদ্দিন)।

ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত পরিচালিত হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া জানান, আবাদি জমি রক্ষা ও জনস্বার্থে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ২২:২৭:৫০   ১৬৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


রাহুল-প্রিয়াঙ্কাকে আবারও আটক করল পুলিশ
এবারের দুর্গাপূজা আমাদের জন্য অগ্নিপরীক্ষা: ডিএমপি কমিশনার
সরকারের অন্ধ বিরোধিতা না করে ভালো কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার
দুর্গাপূজায় উৎসবমুখর পরিবেশ নিশ্চিতে কাজ করবে পুলিশ
এনজিও, বেসরকারি খাত ও সরকারের মধ্যে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব জরুরি : অর্থমন্ত্রী
সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির ৬ষ্ঠ বৈঠক অনুষ্ঠিত
ত্রয়োদশ জাতীয় সংসদের শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠক অনুষ্ঠিত
বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী
সরকারি খাতে এআই ব্যবহারে আস্থা, সক্ষমতা ও সহযোগিতার ওপর জোর ডাক-টেলিযোগাযোগ মন্ত্রীর
মৎস্য খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি অপচয় বন্ধ করতে হবে - মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ