জাপানে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

প্রথম পাতা » আন্তর্জাতিক » জাপানে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
সোমবার, ২০ এপ্রিল ২০২৬



জাপানে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

জাপানের উত্তর-পূর্ব উপকূলে ৭.৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। আজ সোমবার ভূমিকম্পটি আঘাত হানে। কর্তৃপক্ষ বাসিন্দাদের উপকূলীয় এলাকা থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে। কর্তৃপক্ষ আরো জানিয়েছে, ৩ মিটার (৯.৮৪ ফুট) পর্যন্ত সুনামি ঢেউয়ের আশঙ্কা করা হচ্ছে।

জাপান আবহাওয়া সংস্থার মতে, এই কম্পনের কেন্দ্রস্থল ছিল প্রশান্ত মহাসাগরে এবং এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। কর্তৃপক্ষ জানিয়েছে, সবচেয়ে বড় ঢেউ ইওয়াতে, আওমোরি এবং হোক্কাইডো প্রিফেকচারে আঘাত হানতে পারে।

সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেন, সরকার একটি জরুরি টাস্ক ফোর্স গঠন করেছে এবং ক্ষতিগ্রস্ত এলাকার নাগরিকদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। সম্প্রচারকারী সংস্থা এনএইচকে দেখিয়েছে, ঢেউয়ের আশঙ্কায় হোক্কাইডোর হাচিনোহে বন্দর থেকে জাহাজগুলো বেরিয়ে যাচ্ছে এবং পর্দায় ‘সুনামি! সরে যান!’ সতর্কবার্তা ভেসে উঠছে।

ভূমিকম্পের কারণে জাপানের মূল হনশু দ্বীপের উত্তর প্রান্তের আওমোরিতে বুলেট ট্রেন পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে বলে কিয়োডো সংবাদ সংস্থা জানিয়েছে। জাপানের ভূকম্পন তীব্রতা স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ‘উচ্চ ৫’, যা এতোটাই শক্তিশালী যে মানুষের চলাচল করা কঠিন হয়ে পড়ে। অনেক ক্ষেত্রে, রিইনফোর্সমেন্ট ছাড়া কংক্রিটের দেয়াল ধসে পড়ে।

জাপান বিশ্বের অন্যতম ভূমিকম্পপ্রবণ দেশ।
সেখানে প্রতি পাঁচ মিনিটে অন্তত একটি কম্পন অনুভূত হয়। প্রশান্ত মহাসাগরীয় অববাহিকাকে আংশিকভাবে ঘিরে থাকা আগ্নেয়গিরি ও সামুদ্রিক খাদের ‘রিং অফ ফায়ার’-এ অবস্থিত হওয়ায় বিশ্বে ৬ বা তার বেশি মাত্রার প্রায় ২০ শতাংশ ভূমিকম্প জাপানেই ঘটে থাকে।

জাপানের হোক্কাইডো এবং তোহোকু অঞ্চলে বর্তমানে কোনো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু নেই। তবে হোক্কাইডো ইলেকট্রিক পাওয়ার কম্পানি এবং তোহোকু ইলেকট্রিক পাওয়ারের সেখানে বেশ কিছু বন্ধ পারমাণবিক কেন্দ্র রয়েছে। তোহোকু ইলেকট্রিক জানিয়েছে, তারা তাদের ওনাগাওয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ওপর ভূমিকম্প ও সুনামির প্রভাব নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করছে।

বাংলাদেশ সময়: ১৬:২২:০০   ১৪ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আন্তর্জাতিক’র আরও খবর


পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকে অংশ নেওয়ার পরিকল্পনা নেই ইরানের
জাপানে ৭.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প
ইরান ‘শান্তিপ্রিয়’, দেশটি শুধু আত্মরক্ষা করছে : ইরানের প্রেসিডেন্ট
১০ দিন হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত থাকবে: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে : রণধীর জয়সওয়াল
ইসরাইল-লেবানন যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব
লেবাননে যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের
মার্কিন নিষেধাজ্ঞাপ্রাপ্ত ট্যাংকারগুলো ‘ব্যর্থ হয়ে’ হরমুজের দিকে ফিরে গেল
যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে না, সামনে ‘অসাধারণ’ দুই দিন : ট্রাম্প
বৃহস্পতিবারই ফের আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র-ইরান

News 2 Narayanganj News Archive

আর্কাইভ