নিয়মিত টিকা না দেয়ায় শিশুদের বড় একটি অংশ হামে আক্রান্ত হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী

প্রথম পাতা » ছবি গ্যালারী » নিয়মিত টিকা না দেয়ায় শিশুদের বড় একটি অংশ হামে আক্রান্ত হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী
সোমবার, ২০ এপ্রিল ২০২৬



নিয়মিত টিকা না দেয়ায় শিশুদের বড় একটি অংশ হামে আক্রান্ত হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, বিগত সময়ে নিয়মিত টিকা না দেয়ার কারণেই শিশুদের বড় একটি অংশ হামে আক্রান্ত হচ্ছে।

আজ নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের কার্যক্রম উদ্বোধন শেষে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, অতীত সরকারগুলোর ব্যর্থতার কারণে হাম নিয়ে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছে।

হাম সংক্রমণের বর্তমান পরিস্থিতিকে এখনই মহামারি বলা যাবে না। জরুরি পরিস্থিতি ঘোষণার মত অবস্থা এখনও হয়নি বলেও জানান তিনি।

সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, বিগত সরকারের ব্যর্থতার কারণে হামের প্রাদুর্ভাব বেড়েছে। সাম্প্রতিক এই প্রাদুর্ভাবের সময়ও দেশ প্রস্তুত ছিল না। আমাদের টিকার মজুদ ছিল না। বর্তমানে ইউনিসেফ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় এই টিকাদান কর্মসূচি সফলতার সঙ্গে এগিয়ে যাচ্ছে।

তিনি আরও বলেন, বর্তমানে মায়েরা নানা কারণে বাচ্চাদের নিয়মিত বুকের দুধ খাওয়ান না। শিশুদের শরীরে এ কারণে পুষ্টির ঘাটতি রয়ে যাচ্ছে। ওষুধ দিয়ে শিশুদের সুস্থ রাখা সম্ভব না। মায়েদেরও এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন স্বাস্থ্যমন্ত্রী।

আজ সোমবার থেকে তৃতীয় দফায় দেশব্যাপী টিকাদান কর্মসূচি শুরু হলো। আগামী চার সপ্তাহ (শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতিত) কেন্দ্রগুলাতে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ টিকা দেয়া হবে। ৬ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে এ কর্মসূচির আওতায় টিকা প্রদান করা হবে।

বাংলাদেশ সময়: ১৬:২৬:৫৫   ১৫৫ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


সদরপুরে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুর
জামালপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ চিহ্নিত মাদক সম্রাট শামীম গ্রেপ্তার
বেতন ও কারখানা খোলার দাবিতে ফতুল্লায় ইউনাইটেড এ্যাপারেলের শ্রমিকদের অবরোধ
আইনশৃঙ্খলা, দুর্নীতি দমন ও সুশাসন নিশ্চিত করায় সরকারের জোর
ক্যানসার চিকিৎসা ব্যবস্থায় আইএইএ সহযোগিতার গুরুত্ব তুলে ধরলেন বিজ্ঞানমন্ত্রী
ফতুল্লায় চুরি যাওয়া স্বর্ণালংকারের বড় অংশ উদ্ধার, গাড়িচালক গ্রেপ্তার
স্থানীয় সরকার সক্ষমতা বাড়াতে ইউএনডিপির সঙ্গে কাজের প্রত্যাশা মন্ত্রীর
নারায়ণগঞ্জ সদর উপজেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে প্রথম আফসানা পেলেন ল্যাপটপ
ডেঙ্গু নিয়ন্ত্রণে মশক নিধন কার্যক্রম জোরদারের নির্দেশ সাখাওয়াতের
‘অন্তরে বন্দর’ উদ্বোধন, সেবাপ্রার্থীদের ভোগান্তি কমাতে পদক্ষেপের নির্দেশ ডিসির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ