ব্যাংককে এসকাপ অধিবেশনে সভাপতিত্ব করল বাংলাদেশ

প্রথম পাতা » ছবি গ্যালারী » ব্যাংককে এসকাপ অধিবেশনে সভাপতিত্ব করল বাংলাদেশ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬



ব্যাংককে এসকাপ অধিবেশনে সভাপতিত্ব করল বাংলাদেশ

থাইল্যান্ডের ব্যাংককে জাতিসংঘ এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক ও সামাজিক কমিশন (এসকাপ)-এর ৮২তম অধিবেশনে নেতৃত্ব দিল বাংলাদেশ। বুধবার অধিবেশনের সকালের একটি সেশনে সভাপতিত্ব করেন বিজ্ঞান ও প্রযুক্তি এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা ফকির মাহবুব আনাম।

‘কাউকে পেছনে ফেলে নয়: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সব বয়সীদের জন্য একটি উন্নত সমাজ গঠন’ এই প্রতিপাদ্য নিয়ে ২০ থেকে ২৪ এপ্রিল পর্যন্ত ব্যাংককে এসকাপ-এর এই ৮২তম অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে।

আজ (বুধবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধিবেশনে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে উচ্চপর্যায়ের নীতিনির্ধারণী আলোচনা ও সদস্য দেশগুলোর বিভিন্ন প্রস্তাব তুলে ধরা হয়।

অধিবেশনের ফাঁকে উপদেষ্টা ফকির মাহবুব আনাম কাজাখস্তানের একটি প্রতিনিধি দলের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ডিজিটাল উন্নয়ন বিষয়ক দেশটির প্রথম উপমন্ত্রী রোস্তিস্লাভ কোনইয়াশকিনের নেতৃত্বে ওই প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়।

বৈঠকে উভয় পক্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা, ই-গভর্নেন্স, ডিজিটাল রূপান্তর এবং উদ্ভাবন খাতে পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।

এছাড়া টেকসই উন্নয়নের লক্ষ্যে একটি ডিজিটাল সলিউশন সেন্টার স্থাপন এবং এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় দেশগুলোতে টেকসই জৈব-অর্থনীতি (বায়ো-ইকোনমি) গড়ে তোলার প্রক্রিয়ায় সহযোগিতার বিষয়ে এসকাপ-এর প্রস্তাবগুলোর প্রতি পারস্পরিক সমর্থনকে উভয় পক্ষই স্বাগত জানায়।

উপদেষ্টা কাজাখস্তান ও এসকাপ আয়োজিত ‘অ্যাডভান্সিং ট্রাস্টেড এআই ইন এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক: ফ্রম ন্যাশনাল লিডারশিপ টু রিজিওনাল সলিউশনস’ শীর্ষক একটি উচ্চপর্যায়ের পার্শ্ব-ইভেন্টেও যোগ দেন। সেখানে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার নির্ভরযোগ্য ও দায়িত্বশীল ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশের ক্রমবর্ধমান আগ্রহের বিষয়টি তুলে ধরেন।

সফরকালে উপদেষ্টা ব্যাংককে অবস্থিত বাংলাদেশ দূতাবাস পরিদর্শন করেন এবং সেখানকার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

বাংলাদেশ সময়: ১৬:২৭:৪৬   ৬২ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্যে হালাল খাতে নতুন সম্ভাবনা রয়েছে : ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত
দ্বিপক্ষীয় সম্পর্ক ও বৈশ্বিক পর্যায়ে সহযোগিতা জোরদারে আগ্রহী বাংলাদেশ ও রাশিয়া
নারায়ণগঞ্জে স্কাউটসের আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মধুখালীতে রিয়া’ র বাল্য বিবাহ হতে রক্ষা করলেন এসিল্যান্ড
বিদ্যুৎ বিল বৃদ্ধির প্রতিবাদে নিটিং ওনার্স অ্যাসোসিয়েশনের বৈঠক
নারায়ণগঞ্জ সদরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
বাংলাদেশের জন্য ফের উন্মুক্ত হচ্ছে মরিশাসের শ্রমবাজার
কুমিল্লা বিমানবন্দর পুনরায় চালুর দাবি সংসদে মনিরুল হক চৌধুরীর
ফরিদপুরে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন বিষয়ক কমিউনিটি সভা অনুষ্ঠিত

News 2 Narayanganj News Archive

আর্কাইভ