নারায়ণগঞ্জে হাসপাতালে আটক ৩ দালালের কারাদণ্ড

প্রথম পাতা » ছবি গ্যালারী » নারায়ণগঞ্জে হাসপাতালে আটক ৩ দালালের কারাদণ্ড
বুধবার, ২২ এপ্রিল ২০২৬



নারায়ণগঞ্জে হাসপাতালে আটক ৩ দালালের কারাদণ্ড

নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় ৩০০ শয্যা হাসপাতালকে দালালমুক্ত করতে যৌথ অভিযান চালিয়েছে র‍্যাব ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে দালাল চক্রের তিন সদস্যকে আটক করে তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেয়া হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলামের নেতৃত্বে বুধবার (২২ এপ্রিল) দুপুর ১২ টা থেকে ২টা পির্যন্ত দুই ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালিত হয়।

র‍্যাব-১১ ব্যাটেলিয়ানের সহকারী পরিচালক মো. আল মাসুদ খান জানান, অভিযানের সময় হাসপাতালটির বিভিন্ন বিভাগে দীর্ঘদিন ধরে সক্রিয় একটি প্রাভাবশালী দালাল চক্রের প্রভাব ও নানা অনিয়মের সত্যতা পাওয়া যায়। দালাল চক্রটি হাসপাতালে আসা রোগীদের তাৎক্ষণিক সেবার ব্যবস্থার নামে নানা কৌশলে তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিয়ে আসছে। এছাড়া রোগীদের বিভ্রান্ত করে উন্নত চিকিৎসার কথা বলে বিভিন্ন বেসরকারি ক্লিনিকে পাঠিয়ে দিতো, যার মাধ্যমে দালাল চক্রের সদস্যরা আর্থিক লাভবান হতো।

র‍্যাবের এই কর্মকর্তা আরও জানান, এসব অভিযোগের ভিত্তিতে হাসপাতালে অভিযান চালিয়ে মোজাম্মেল হক বাদল, আম্বিয়া, রাসেল ও আব্দুল মান্নান নামে ৪ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃতদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেয়া হয়। তাদের মধ্যে মোজাম্মেল হক বাদলকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং আম্বিয়া ও রাসেলকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এছাড়া আব্দুল মান্নানকে ১ হাজার টাকা অর্থদণ্ড ধার্য ও আদায় করে ছেড়ে দেয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম জানান, নারায়ণগঞ্জের হাসপাতালগুলো দালালমুক্ত করতে এবং সাধারণ রোগীরা যাতে হয়রানি ছাড়া স্বচ্ছভাবে সুচিকিৎসা সেবা পেতে পারেন সেই লক্ষ্যে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং হাসপাতালগুলোতে দালাল চক্রের প্রভাব ও অনিয়ন রোধে অভিযান চলমান থাকবে।

বাংলাদেশ সময়: ১৬:৩১:১৯   ১২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
সরকারকে সংখ্যাগরিষ্ঠতার ভূতে ধরেছে: গোলাম পরওয়ার
পরিবেশ ও জনস্বাস্থ্যকে পৃথকভাবে দেখার সুযোগ নেই FAO সম্মেলনে পরিবেশমন্ত্রী
ইতালির সাথে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ
ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
পর্যটন বিকাশে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি : প্রতিমন্ত্রী
বছরজুড়ে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে নজরদারি জোরদার হবে - বাণিজ্যমন্ত্রী
সরিষাবাড়ীতে কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি উজ্জ্বল, সম্পাদক জাকির
বিতর্কের মাধ্যমে যুক্তিবোধ ও নেতৃত্বের বিকাশ ঘটে: ডেপুটি স্পীকার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ