গোয়ায় হবে মেয়েদের সাফ, ভারতের গ্রুপে বাংলাদেশ

প্রথম পাতা » খেলাধুলা » গোয়ায় হবে মেয়েদের সাফ, ভারতের গ্রুপে বাংলাদেশ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬



গোয়ায় হবে মেয়েদের সাফ, ভারতের গ্রুপে বাংলাদেশ

২০২৬ সাফ নারী চ্যাম্পিয়নশিপের দিনক্ষণ চূড়ান্ত হয়ে গেল। আগামী ২৫ মে থেকে ৭ জুন ভারতের গোয়ায় হবে এবারের আসর।

আজ বুধবার (২২ এপ্রিল) রাজধানী ঢাকার সাফ কার্যালয়ে মেয়েদের সাফের অষ্টম আসরের ড্র অনুষ্ঠিত হয়েছে। ছয়টি দেশের অংশগ্রহণে হতে যাওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশের সামনে রয়েছে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার হাতছানি।

ফিফা র‌্যাঙ্কিংয়ের ভিত্তিতে দলগুলোর অবস্থান নির্ধারণ করে অনুষ্ঠিত হয়েছে এই ড্র। স্বাগতিক ভারতের গ্রুপে পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। ‘বি’ গ্রুপে তাদের আরেক প্রতিপক্ষ মালদ্বীপ। ‘এ’ গ্রুপের তিন দল নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা।

ভারতের সঙ্গে রাজনৈতিক বৈরিতায় কারণে সে দেশে দল পাঠাবে না পাকিস্তান। এ কারণে তারা টুর্নামেন্ট থেকে নিজেদের সরিয়ে নিয়েছে।

১০ বছর পর মেয়েদের সাফ আয়োজন করতে যাচ্ছে ভারত। এবারের আসরে সব ম্যাচ হবে দেশটির গোয়া রাজ্যের বাণিজ্যিক রাজধানী মারগাঁওয়ের ফতোরদা স্টেডিয়ামে।

২০১০ সালে ঢাকায় প্রথম নারী সাফ চ্যাম্পিয়ন হয়েছিল। সেই থেকে ভারত টানা পাঁচবার চ্যাম্পিয়ন হওয়ার পর তাদের সাফল্যে ভাগ বসায় বাংলাদেশ। গত দুটি সাফে চ্যাম্পিয়ন হয় লাল-সবুজের প্রতিনিধিরা।

‘এ’ গ্রুপ: নেপাল, ভুটান, শ্রীলঙ্কা।

‘বি’ গ্রুপ: বাংলাদেশ, ভারত, মালদ্বীপ।

বাংলাদেশ সময়: ১৭:২৮:৩৫   ১২১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


গোল ও জোড়া অ্যাসিস্টে বিদায়ী ম্যাচ স্মরণীয় করে রাখলেন মেসি
চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলার বই সংযোজনের পরিকল্পনা
ঘরের মাঠে তুরস্ককে হারাল ইতালি
শেষ ১৪ মিনিটে চার গোল, বেলজিয়ামকে উড়িয়ে ফ্রান্সের অবিশ্বাস্য জয়
নারী এল ক্লাসিকোতে রিয়ালকে ৭-০ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা
টানা চতুর্থ জয়ে কোয়ার্টার ফাইনালে পর্তুগাল
ক্রীড়া কার্ডধারী খেলোয়াড়দের পরিবহন ও বিমা সুবিধা প্রদানে নীতিগত সিদ্ধান্ত গৃহীত
ক্রোয়েশিয়াকে গোল বন্যায় ভাসিয়ে ইংল্যান্ডের রেকর্ড জয়
মেসির বিদায়ি ম্যাচের আগে ৭ গোলের জয় আর্জেন্টিনার
ইয়ামাল-রদ্রির ঝলকে চেককে হারাল স্পেন

News 2 Narayanganj News Archive

আর্কাইভ