দুই বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে গেল বিএসএফ

প্রথম পাতা » ছবি গ্যালারী » দুই বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে গেল বিএসএফ
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬



দুই বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে গেল বিএসএফ

পঞ্চগড়ের গরিনাবাড়ি ইউনিয়নের মিস্ত্রিপাড়া পাটশিরি সীমান্ত থেকে দুই বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ( বিএসএফ)।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে বিএসএফের ১৩২ ব্যাটালিয়নের আওতাভুক্ত মরিচা ক্যাম্পের সদস্যরা তাদের ধরে নিয়ে যায়।

আটক ওই দুই কিশোর হলো- আটোয়ারী উপজেলার শিবু চন্দ্র রায়ের ছেলে ইন্দ্র রায় (১৪) ও সমারু রায়ের ছেলে উদয় রায় (১৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে ওই দুই কিশোর ভারতের সীমান্ত দেখার জন্য সীমান্ত এলাকায় যায়। এক পর্যায়ে তারা অসাবধনতাবশত বাংলাদেশের সীমান্ত অতিক্রম করে ভারতীয় অংশের ১৫০ গজ অভ্যন্তরে মীরগঞ্জ নামক এলাকায় ঢুকে পড়লে টহলরত বিএসএফ সদস্যরা তাদের ধরে নিয়ে যায়।

এ ব্যাপারে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল আব্দুল্ল্যাহ মোহাম্মদ কায়েস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটক কিশোরদের খোঁজখবর নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ০:০২:৫২   ১৩১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


কৃষকদের সেচ সরঞ্জাম বিতরণ, সরিষাবাড়ীতে শুরু বৃক্ষরোপণ কর্মসূচি
দক্ষিণ লেবাননের একাধিক এলাকায় ইসরাইলি হামলা
র‌্যাব বিলুপ্তির পর আনুষ্ঠানিক যাত্রা শুরু এসআরবির
তেহরানের ‘সরাসরি’ বার্তা, যুদ্ধের অবসান ‘সন্নিকটে; বলে আশা ট্রাম্পের
যুক্তরাজ্য–ইসরায়েল মুখোমুখি, পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা-আন্তর্জাতিক চাপে কি নেতানিয়াহু
ইতিহাসের এই দিনে
আল কোরআন ও আল হাদিস
ত্রয়োদশ জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত
বাংলাদেশ-ইইউ বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ
ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ বন্ধ নয়, নীতিমালার আওতায় আসছে: প্রতিমন্ত্রী

News 2 Narayanganj News Archive

আর্কাইভ