ফরিদপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত

প্রথম পাতা » ছবি গ্যালারী » ফরিদপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬



ফরিদপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত

ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ বছর জাতীয় পুষ্টি সপ্তাহের প্রতিপাদ্য ছিল— “পুষ্টি বৈষম্যের দিন শেষ, গড়বো এবার বাংলাদেশ”।
এ উপলক্ষে বৃহস্পতিবার ‌ সকালে ফরিদপুর জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সিভিল সার্জন কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের সিভিল সার্জন মাহমুদুল হাসান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মিন্টু বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার আজমীর হোসেন, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সৈয়দ মোদাররেস আলী ইছা এবং বিশিষ্ট চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান শামীম।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ ইফতেখারুল ইসলাম,
সিভিল সার্জন কার্যালয়ের এমওসিএস ডা. আল আমিন সরোয়ার, জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য ইন্সপেক্টর
মো. বজলুর রশিদ খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়া র‌্যালিতে ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ‌ সহ সিভিল সার্জন কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা জাতীয় পুষ্টি সপ্তাহের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, সাধারণ মানুষের দোরগোড়ায় পুষ্টিকর খাবার পৌঁছে দিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে শিশুর সঠিক পুষ্টি নিশ্চিত করতে অভিভাবকদের সচেতন ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, সুস্থ জীবন গঠনে নিয়মিত খেলাধুলা, শরীরচর্চা ও ব্যায়ামের গুরুত্ব অপরিসীম। পাশাপাশি সমাজ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূলে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৩:৪৬:৪১   ১২০ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


আল কোরআন ও আল হাদিস
দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না
শিশুদের ভেতর লুকিয়ে থাকা প্রতিভা বিকশিত করতে হবে - সমাজকল্যাণ মন্ত্রী
শিপিং খাতের ভবিষ্যৎ নিয়ে মেরিটাইম ল’ সোসাইটির আন্তর্জাতিক সম্মেলন
মাদারগঞ্জে সাপে কাটা লাশের ওপর কবিরাজি ওঝাগিরি, ব্যর্থ চেষ্টা শেষে দাফন
দক্ষ জনশক্তি ও নিরাপদ কর্মপরিবেশই দেশের সমৃদ্ধির মূল চাবিকাঠি - শ্রম মন্ত্রী
প্রতিবন্ধী নীলার চিকিৎসায় মালয়েশিয়া প্রবাসী এরশাদ মুন্সীর সহায়তা
সাপের কামড়ে নিহত বিএনপি নেতার পরিবারের পাশে এমপি চৌধুরী নায়াব ইউসুফ
ফরিদপুরে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকরের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি

News 2 Narayanganj News Archive

আর্কাইভ