বিচ গেমসে নারী কাবাডি দলের শুভসূচনা

প্রথম পাতা » খেলাধুলা » বিচ গেমসে নারী কাবাডি দলের শুভসূচনা
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬



বিচ গেমসে নারী কাবাডি দলের শুভসূচনা

এশিয়ান বিচ গেমসে শুভ সূচনা করেছে বাংলাদেশ নারী কাবাডি দল। চীনের সানিয়ায় শক্তিশালী থাইল্যান্ডকে ৫১-৩৪ পয়েন্টের বড় ব্যবধানে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে দেখা যায় বাংলাদেশকে। থাইল্যান্ডের খেলোয়াড়রা শুরুতে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও বাংলাদেশের রেইডারদের ক্ষিপ্রতা এবং ডিফেন্ডারদের দৃঢ়তায় তারা খুব একটা সুবিধা করতে পারেনি।
প্রথমার্ধেই ১০ পয়েন্টের ব্যবধানে এগিয়ে থেকে জয়ের সুবাস পেতে শুরু করে বাংলাদেশ দল।

পুরো ম্যাচে বাংলাদেশ মোট ৫১ পয়েন্ট অর্জন করে, যেখানে থাইল্যান্ড থমকে যায় মাত্র ৩৪ পয়েন্টে। রক্ষণভাগ এবং রেইডিং উভয় বিভাগেই থাইল্যান্ডকে টেক্কা দিয়েছে বাংলাদেশের মেয়েরা। বিশেষ করে ম্যাচের শেষ দিকে থাইল্যান্ড ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও বাংলাদেশ দলের কৌশলী খেলার সামনে বেশি দূর যেতে পারেনি।

এই জয়ে নক-আউট পর্বে ওঠার লড়াইয়ে আগামীকাল বাংলাদেশ নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে।

বাংলাদেশ সময়: ১৭:১৭:৫০   ১১৮ বার পঠিত  







পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

খেলাধুলা’র আরও খবর


এমবাপ্পের গোলে সান্তান্দারকে হারাল রিয়াল মাদ্রিদ
লিভারপুলের চাপ সামলে প্রিমিয়ার লিগের শীর্ষে আর্সেনাল
পেনাল্টি মিস কেইনের, ডর্টমুন্ডের সঙ্গে বায়ার্নের ড্র
এবার ব্রাইটনের চমক, টানা দুই হারে শীর্ষস্থান হারানোর শঙ্কায় সিটি
চেলসির কাছে হেরে আরও বিপদে ইউনাইটেড এবং ক্যারিক
এবিজি ইউনিভার্সিটি কাপে ইউল্যাবকে ৪-০ গোলে উড়িয়ে দিল এআইইউবি
জাতীয় যুব দিবস কাল, উদযাপনে দেশজুড়ে কর্মসূচি : ১৪ জন পাচ্ছে জাতীয় পুরস্কার
বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ
কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশ রিকার্ভ পুরুষ দলের স্বর্ণ জয়
ব্যালন ডি’অরের সেরা সংস্করণের স্বীকৃতি পেল রোনালদোর ২০০৮ সালের পুরস্কার

News 2 Narayanganj News Archive

আর্কাইভ