বিয়ের প্রলোভনে তরুণীকে গণধর্ষণ: আলফাডাঙ্গায় ৩ আসামি গ্রেফতার

প্রথম পাতা » ছবি গ্যালারী » বিয়ের প্রলোভনে তরুণীকে গণধর্ষণ: আলফাডাঙ্গায় ৩ আসামি গ্রেফতার
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬



বিয়ের প্রলোভনে তরুণীকে গণধর্ষণ: আলফাডাঙ্গায় ৩ আসামি গ্রেফতার

নুরুল ইসলাম সদরপুর (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় ২৩ বছর বয়সী এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে গণধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় আলফাডাঙ্গা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে।

শুক্রবার (২৩ এপ্রিল) সকাল ১০টার দিকে গ্রেফতারকৃত আসামিদের আদালতে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার রাতে থানার ওসির কার্যালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে প্রেস ব্রিফিং করা হয়।

গ্রেফতার হওয়া আসামিরা হলেন—উপজেলার বুড়াইচ ইউনিয়নের টিকরপাড়া গ্রামের কুটি মিয়ার ছেলে মো. লিটন মোল্লা (৩৩), একই ইউনিয়নের কটুরাকান্দি গ্রামের বিপুল মোল্লার ছেলে সবুজ মোল্লা (২৩) এবং টাবনী গ্রামের দুলাল শরীফের ছেলে আলী শরীফ (২০)।

এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণীর সঙ্গে লিটন মোল্লার প্রায় দুই মাস ধরে প্রেমের সম্পর্ক ছিল। গত বুধবার (২২ এপ্রিল) রাত ১০টার দিকে বিয়ের প্রলোভন দেখিয়ে লিটন তাকে মোটরসাইকেলে করে সবুজ মোল্লার বাড়িতে নিয়ে যায়। সেখানে লিটন, সবুজ ও আলী শরীফ মিলে তরুণীকে তার ইচ্ছার বিরুদ্ধে গণধর্ষণ করে বলে অভিযোগ।

ভুক্তভোগীকে শারীরিক পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। সচেতন মহলের প্রতিনিধিরা বলেন, এ ধরনের ন্যক্কারজনক ঘটনা সমাজের জন্য অশনিসংকেত। বিয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণা ও সহিংসতার মতো অপরাধ রোধে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি এবং দ্রুত বিচার নিশ্চিত করা জরুরি।

তারা আরও বলেন, নারীর নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সব স্তরে সচেতনতা বাড়াতে হবে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

আলফাডাঙ্গা থানার ওসি ফকির তাইজুর রহমান বলেন, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে দ্রুত মামলা রেকর্ড করা হয়েছে। ঘটনার গুরুত্ব বিবেচনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়। আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে এবং ভুক্তভোগীর চিকিৎসা ও আইনি সহায়তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিশ্চিত করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪:৩১:৪৮   ১০১ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


দেশে সারের সংকট নেই, সমস্যা ডিস্ট্রিবিউশন ও ডিলার নিয়োগে : পানিসম্পদ প্রতিমন্ত্রী
খাদ্য নিরাপত্তা ও নিরাপদ খাদ্য সংগ্রহ করাই আমার মূল কাজ : খাদ্যমন্ত্রী
সরকার গুম, খুন, অত্যাচার ও নির্যাতনমুক্ত দেশ গড়তে কাজ করছে : মুক্তিযুদ্ধমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে বরাদ্দ ৬ হাজার কোটি টাকা : প্রতিমন্ত্রী শাহে আলম
শিক্ষাপ্রতিষ্ঠানে নিষ্ক্রিয় কমিটি নয়, কাজের হিসাব দিতে হবে : মানিক এমপি
মক্কা চুক্তির বিষয়ে সবকিছু বিবেচনা করে সিদ্ধান্ত নেবে সরকার : আইনমন্ত্রী
গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী
লুট হওয়া অস্ত্র উদ্ধারে তথ্য দিলে ২ লাখ টাকা পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর
বোয়ালমারীতে সেচপাম্পের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট মৃত্যু
মধুখালীতে পাট জাগ দেওয়া ও আঁশ ছাড়ানোয় ব্যস্ত কৃষক

News 2 Narayanganj News Archive

আর্কাইভ