আধা ঘণ্টায় মাঠ ক্লিয়ার, সরিষাবাড়ীতে ইউএনওর অ্যাকশন, জনমনে স্বস্তি

প্রথম পাতা » ছবি গ্যালারী » আধা ঘণ্টায় মাঠ ক্লিয়ার, সরিষাবাড়ীতে ইউএনওর অ্যাকশন, জনমনে স্বস্তি
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬



আধা ঘণ্টায় মাঠ ক্লিয়ার, সরিষাবাড়ীতে ইউএনওর অ্যাকশন, জনমনে স্বস্তি

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার কামরাবাদ এলাকায় অবস্থিত ঝিনাই ফিলিং স্টেশনে দীর্ঘদিনের বিশৃঙ্খলা ও কৃত্রিম সংকট নিরসনে কঠোর ভূমিকা নিয়েছে স্থানীয় প্রশাসন। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিজা রিছিলের নেতৃত্বে পরিচালিত এই ঝটিকা অভিযানে মাত্র ৩০ মিনিটে পাল্টে যায় পুরো দৃশ্যপট।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঝিনাই ফিলিং স্টেশনে একদল অসাধু চালক ও মালিক নির্ধারিত সময়ের অনেক আগে থেকেই মোটরসাইকেল রেখে মাঠ দখল করে রাখতেন। এর ফলে সাধারণ গ্রাহকরা জ্বালানি নিতে এসে চরম ভোগান্তির শিকার হতেন। এছাড়া কাগজপত্রহীন যানবাহনের আধিক্যের কারণে সেখানে প্রতিনিয়ত একটি বিশৃঙ্খল ও কৃত্রিম জটলার সৃষ্টি হতো।

আজ শুক্রবার সকালে বিশৃঙ্খলা ও সাধারণ মানুষের ভোগান্তির খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন সরিষাবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিজা রিছিল। পরিস্থিতি পর্যবেক্ষণ করে তিনি তাৎক্ষণিক কঠোর অবস্থান নেন এবং মাত্র ৩০ মিনিটের আল্টিমেটাম দিয়ে মাঠ খালি করার নির্দেশ দেন।

অভিযান চলাকালীন সময় প্রশাসনের পক্ষ থেকে যেসব মোটরসাইকেলের বৈধ কাগজপত্র ছিল না, সেগুলোকে তাৎক্ষণিক মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয় এবং মালিকবিহীন বা শনাক্ত করা যায়নি এমন যানবাহনগুলো পুলিশি পাহারায় থানায় সরিয়ে নেওয়া হয়।

প্রশাসনের এই সময়োপযোগী ও তড়িৎ পদক্ষেপে সাধারণ মানুষ এবং নিয়মিত গ্রাহকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা প্রশাসনের এই “অ্যাকশন মুড”কে সাধুবাদ জানিয়েছেন। ভুক্তভোগী রমজান নামে এক গ্রাহক জানান, “প্রশাসনের এমন কড়া নজরদারি থাকলে অসাধু চক্র আর সাহস পাবে না।”

ভারপ্রাপ্ত ইউএনও লিজা রিছিল জানান, জনস্বার্থ রক্ষায় প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সচেতন মহল বলেছেন, সরিষাবাড়ীর এই ঘটনা পার্শ্ববর্তী এলাকাগুলোর জন্যও একটি বার্তা। ছোটখাটো অনিয়মগুলোকে প্রশ্রয় না দিয়ে শুরুতেই কঠোর হওয়া এবং নিয়মিত নজরদারি বজায় রাখাই বিশৃঙ্খলা দমনের একমাত্র পথ।

বাংলাদেশ সময়: ১৪:৩৫:৫০   ১৭৯ বার পঠিত  




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

ছবি গ্যালারী’র আরও খবর


এলডিডিপি প্রকল্পের মেয়াদ শেষ, আলফাডাঙ্গায় সরকারি মোটরসাইকেল ব্যবহার নিয়ে কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ
কাল‌কি‌নিতে আলীপুর উচ্চ বিদ‌্যাল‌য় শিক্ষার মান উন্নয়ন ও এসএস‌সিতে ভা‌লো ফ‌লাফ‌ল রক্ষায় সামাজিক সচেতনতার আহ্বান
আলফাডাঙ্গায় জমি-বিরোধে একঘরে পরিবার, শেষ পর্যন্ত সমঝোতায় ফিরল সম্প্রীতি
আল কোরআন ও আল হাদিস
সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে হুমায়ুন কবিরের সাক্ষাৎ, পৌঁছে দিলেন প্রধানমন্ত্রীর চিঠি
সরিষাবাড়ীতে আওয়ামী লীগ-বিএনপি ধাওয়া-পাল্টা ধাওয়া, আহত ১
স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির ৪র্থ বৈঠক অনুষ্ঠিত
জমির উদ্দিন সরকারসহ সাবেক ১৫ এমপির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে
নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির

News 2 Narayanganj News Archive

আর্কাইভ